কম সুদর্শন পুরুষেই বেশি সুখী হন নারী « বাংলাখবর প্রতিদিন

কম সুদর্শন পুরুষেই বেশি সুখী হন নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৭:০২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৭:০২
Link Copied!

ভালোবাসা কখনো কারও রূপ কিংবা অর্থ-সম্পদের উপর নির্ভর করে না। তবে এসব বিষয় বাদও দেওয়া যায় না। কারণ একজন আরেকজনের চেহারা দেখেই প্রথমে পছন্দ করেন। এরপর কথা-বার্তা, ভাব বিনিময়ের পর একে অন্যের প্রতি ভালোবাসা বিনিময় করেন। যদিও কে কখন কাকে পছন্দ করবেন, তা একান্তই তার ব্যক্তিগত বিষয়।

সবাই চায় তার সঙ্গী যেন সুন্দর, স্মার্ট, গুণের অধিকারী হন। তাই বলে যারা দেখতে একটু কম সুদর্শন তারা কি সিঙ্গেলই থাকবেন! এমনটি নয়, বরং তাদের সঙ্গেই নারীরা বেশি সুখী থাকেন বলে জানাচ্ছে এক গবেষণা।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির নতুন এক গবেষণার তথ্য অনুযায়ী, যে সম্পর্কে পুরুষের চেয়ে নারীরা বেশি সুন্দরী হয়, সেখানে সফলতার সম্ভাবনা বেশি থাকে। গবেষকরা টেক্সাসে সম্প্রতি বিবাহিত ১১৩ জন দম্পতিকে বিশ্লেষণ করেন।

বিজ্ঞাপন

এই জরিপে স্বামী-স্ত্রীকে তাদের চেহারার উপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়। দেখা যায়, স্ত্রীর চেয়ে সৌন্দর্যে পিছিয়ে থাকা স্বামীরা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বেশি যত্নবান। উপহার দেওয়া, ঘরের কাজ করা, নিজেকে নতুন করে উপস্থাপন করা, ভালোবাসার নিত্যনতুন ধরণ বের করায় তাদের প্রচেষ্টা থাকে একটু বেশিই।

গবেষণায় বলা হয় কম আকর্ষণীয় দেখতে স্বামীরা সম্পর্কে বেশি প্রতিশ্রুতিবদ্ধ হয়। একইসঙ্গে তারা স্ত্রীর সৌন্দর্যের মর্ম বুঝতে পেরে স্ত্রীকে খুশি করতেও বেশি ব্যস্ত থাকে।

গবেষণায় আরও দেখা যায়, দম্পতির মধ্যে পুরুষ সঙ্গী বেশি আকর্ষণীয় হলে হীনমন্যতায় ভোগেন নারী সঙ্গী। যা তাদের সম্পর্কে নানাভাবে খারাপ প্রভাব ফেলে।

বিজ্ঞাপন

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষক তানিয়া রেনোল্ডস জানান, গবেষণার ফলাফলে দেখা যায় আকর্ষণীয় চেহারার স্বামীর জন্য সম্পর্কে খারাপ প্রভাব পড়ে। অন্যদিকে কম আকর্ষণীয় দেখতে স্বামীরা স্ত্রীকে খুশি রাখতে ব্যস্ত থাকেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত