৭৯ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন « বাংলাখবর প্রতিদিন

৭৯ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৯:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৯:৪৯
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে পালিত হলো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় কিশোরগঞ্জ পৌরসভায় ৭৯ পাউন্ড ওজনের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন উদযাপন করা হয়।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ও কর্মকর্তা-কর্মচারীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে রাষ্ট্রপতির ৭৯তম জন্মদিন উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং নগর মাতৃসদনের পক্ষ থেকে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়।

এছাড়া শনিবার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামেও বর্ণাঢ্য আয়োজনে রাষ্ট্রপতি আবদুল হামিদের জন্মদিন উদযাপন করা হচ্ছে। জন্মদিন উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, ৭৯ পাউন্ড ওজনের কেক কেটে এবং শীতার্তদের মধ্যে কম্বল বিতরণসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন উদযাপন করা হবে। এ উপলক্ষে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বিশাল মঞ্চ এবং স্টেডিয়াম এলাকাকে রাষ্ট্রপতির বিশালাকৃতির ছবি সম্বলিত ব্যানার ও পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত