মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত « বাংলাখবর প্রতিদিন

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ১২:১৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ১২:১৭
Link Copied!

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলের অশান্ত এলাকায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি তিন শান্তিরক্ষী আহত হয়েছেন। শনিবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফ্রিকার এই দেশে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমআইএনইউএসসিএ বলছে, শুক্রবার রাজধানী বানগুই থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরের ওহাম-পেনডে প্রদেশের বোহোং এলাকায় ওই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহতদের মধ্যে দুই বাংলাদেশির অবস্থা গুরুতর।

জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন বলেছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সশস্ত্র গোষ্ঠীগুলোর পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস ব্যবহারের তীব্র নিন্দা জানায় এমআইএনইউএসসিএ। আহত দুই বাংলাদেশি সৈন্যকে হেলিকপ্টারে করে বোয়ার শহরে এমআইএনইউএসসিএ-পরিচালিত একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় এক এলাকায় মাইন বিস্ফোরণে তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হন।

এমআইএনইউএসসিএর তথ্য অনুযায়ী, গত আগস্টের পর থেকে এখন পর্যন্ত আফ্রিকার এই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে মাইন বিস্ফোরণে দুই নারী ও পাঁচ বছরের এক শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

৫০ লাখ মানুষের এই দেশটি বিশ্বের অন্যতম দরিদ্র এবং বিশ্বের স্বল্পোন্নত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে আফ্রিকার এই দেশে সাম্প্রদায়িক অস্থিরতা বিরাজ করছে।

বিজ্ঞাপন

বছরের পর বছর ধরে চলে আসা এই বিশৃঙ্খলায় দেশটির হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সহিংসতায় সেখানে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির সরকারি বাহিনীর দীর্ঘদিনের সংঘাত গত কয়েক মাসে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সশস্ত্র গোষ্ঠীগুলো দেশের প্রধান প্রধান সব শহর থেকে বিতাড়িত হওয়ার পর গেরিলা কৌশল বেছে নিয়েছে। শহরের রাস্তাঘাটে বিভিন্ন ধরনের বিস্ফোরক ডিভাইস ও মাইন পুঁতে রাখছে এই বিদ্রোহীরা।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ২০১৩ সালে ছড়িয়ে পড়া গৃহযুদ্ধ বেশ কয়েক বছর অব্যাহত থাকার পর সম্প্রতি সেখানে সহিংসতা আবারও বৃদ্ধি পেয়েছে।

গত অক্টোবরে দেশটির প্রেসিডেন্ট ফস্টিন-আর্চেঞ্জ তোয়াডেরা একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেন। সেই সময় ফস্টিন-নেতৃত্বাধীন সরকার বিদ্রোহীদের দখলে যাওয়া দেশটির ৯০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি জানায়।

কিন্তু দেশটিতে ব্যাপক নিরাপত্তাহীনতা এবং তীব্র খাদ্য সংকট অব্যাহত রয়েছে। বিশেষ করে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

সূত্র: এএফপি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত