কবে বিয়ে করছেন নুসরাত ফারিয়া « বাংলাখবর প্রতিদিন

কবে বিয়ে করছেন নুসরাত ফারিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ৯:০৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ৯:০৬
Link Copied!

প্রায় দুই বছর হতে চলল বাগদান পর্ব সেরেছেন ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া। কিন্তু এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। নতুন বছরেরও প্রিয় নায়িকার বিয়ের সুখবর হয়তো ভক্তরা শুনতে পারবেন না। সম্প্রতি গণমাধ্যমকে সেই ইঙ্গিতই দিলেন নুসরাত ফারিয়া।
নতুন বছরের বিভিন্ন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নুসরাত ফারিয়া বলেন, এ বছর বিয়ের পরিকল্পনা নেই।

এর আগে ২০২১ সালের শেষের দিকে বিয়ে নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন নুসরাত ফারিয়া। এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। দ্যাটস ক্লিয়ার! বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে ৬-৭ মাস সময় লাগে। সে সময়টা আমার কাছে নেই। প্যান্ডামিকের জন্য দুই বছরের মতো পিছিয়ে গেছি। প্যান্ডামিক কাটিয়ে আবার সব কাজ শুরু হচ্ছে। তাই আপাতত বিয়ে করছি না।’
সে সময় তিনি আরও বলেছিলেন, ‘এ মুহূর্তে আমার হাতে অনেক কাজ। বেশক’টি স্ক্রিপ্ট হাতে আছে। ওটিটি, সিনেমা দুই মিলিয়ে অনেক কাজ করতে হবে সামনে। তাই বিয়ের চিন্তা এখনই করছি না।’
দীর্ঘ সাত বছর গোপনে প্রেমের পর ২০২০ মার্চ পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন নুসরাত ফারিয়া। তার হবু বর রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।
অবশ্য বিয়ের আগেই হবু বরকে নিয়ে দেশের বাইরে বেড়িয়েও এসেছেন।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবগুলোই যৌথ প্রযোজনার ছবি। একক বাংলাদেশী প্রযোজনায় তার অভিনীত ছবি “শাহেনশাহ”। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।
এছাড়া, বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। সিনেমার পাশাপাশি গানেও সময় দিচ্ছেন এ নায়িকা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত