হামাসের রকেট তৈরির স্থাপনায় ইসরাইলের হামলা « বাংলাখবর প্রতিদিন

হামাসের রকেট তৈরির স্থাপনায় ইসরাইলের হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ৯:১৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ৯:১৩
Link Copied!

ইসরাইলের তেলআবিবের সমুদ্রতীর লক্ষ্য করে দুটি রকেট ছোঁড়ে হামাস। এই রকেট হামলার পর হামাসের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, তাদের চালানো হামলা হামাসের রকেট তৈরির কারখানা ও সেনাস্থাপনায় আঘাত হানে।

শনিবার হামাসের হামলায় ইসরাইলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দেশটিতে কোনো ধরনের সতর্কবার্তামূলক সাইরেনের শব্দও শোনা যায়নি। এমনকি রকেট হামলা থেকে বাঁচতে তাদের যে আইরন ডোমগুলো আছে সেগুলোও সক্রিয় করা হয়নি।

বিজ্ঞাপন

এক টুইট বার্তায় ইসরাইলের সেনাবাহিনী জানায়, নতুন বছরে যখন বিশ্বব্যাপী আঁতশবাজির আলোতে আকাশ আলো ঝলমলে হয়ে ওঠে। তখন গাজার দিক থেকে ইসরাইলে আসে অন্যরকম আলো। এর জবাবে আমরা হামাসের স্থাপনায় হামলা চালিয়েছি। যার মধ্যে রয়েছে রকেট তৈরির কারখানা ও সামরিক স্থাপনা।

যদিও হামাসের ওই রকেটগুলো ইসরাইলকে লক্ষ্য করে ছুঁড়েছিল কি-না এটি নিশ্চিত নয়। কারণ তারা প্রায়ই সমুদ্রে রকেট ছুঁড়ে পরীক্ষা করে।

হাজেম কাসেম নামে হামাসের এক মুখপাত্র জানিয়েছেন, ইসরাইল সাধারণ ফিলিস্তিনিদের কৃষিজমিতেও হামলা চালিয়েছে। তিনি বলেন, ইসরাইলের এসব হামলায় তারা ভীত না। যতক্ষণ স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের লক্ষ্য অর্জন না হচ্ছে, ততক্ষণ তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত