মধুখালীতে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচার প্রচারনা মধ্যরাত পর্যন্ত « বাংলাখবর প্রতিদিন

মধুখালীতে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচার প্রচারনা মধ্যরাত পর্যন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২২ | ৫:৫০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২২ | ৫:৫০
Link Copied!

ফরিদপুরের মধুখালী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন (৫ম ধাপের) আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন রাত পোহালেই কাল। চারটি ইউনিয়নের আনাচে কানাচে এখন নির্বাচন নিয়ে মুখরিত। মোড়ের দোকানপাঠ,চায়ের স্টল,বাজার এমনকি নিজ নিজ বাড়িতে নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা হচ্ছে। কে হচ্ছেন আগামী ৫ বছরের জন্য চেয়ারম্যান মেম্বার এ নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ। কে কত ভোট পাবে তাও নির্ধারন করা হচ্ছে চায়ের দোকানে বসে। আর প্রার্থীরা ও তাঁদের কর্মীরা ছুটছে বাড়ি বাড়ি। দিন পেরিয়ে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়িতে যাচ্ছে প্রার্থীরা ও তাঁদের কর্মীরা।উপজেলার জাহাপুর ইউনিয়নে রয়েছে চারজন চেয়ারম্যান প্রার্থী। আওয়ামীলীগ মো. শামসুল ইসলাম বাচ্চু, স্বতন্ত্র আজাদ রহমান, বর্তমান চেয়ারম্যান মোল্যা মো. ইসহাক,মো. শহিদুল্লাহ। এখানে ত্রিমুখী লড়াই হবে বলে একাধিক ভোটাররা জানিয়েছে। রায়পুর ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। আওয়ামীলীগ হতে বর্তমান চেয়ারম্যান মোতালেব হোসেন মৃধা,স্বতন্ত্র জাকির হোসেন মিয়া,মো.মামুন খান, মো. সিরাজুল ইসলাম। এদের মধ্যে নৌকার প্রার্থী মোতালেব হোসেন মৃধার সাথে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন মিয়ার প্রতিদ্বন্ধিতা হবে বলে ভোটারদের ধারনা। বাগাট ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আওয়ামীলীগ হতে বর্তমান চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান, স্বতন্ত্র আঃ রহিম ফকির ও ইউসুফ হোসেন মোল্যা। এখানে নৌকার প্রার্থী মতিয়ার রহমান খানের সাথে স্বতন্ত্র প্রার্থী আঃ রহিম ফকিরের প্রতিযোগিতা হবে বলে ভোটারদের অভিমত। কামারখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছে তিন জন। আওয়ামীলীগের বর্তমান চেযঅরম্যান জাহিদুর রহমান বিশ^াস বাবু, স্বতন্ত্র হতে বিএনপির উপজেলা সভাপতি রাকিব হোসেন চৌধর ইরান, মো. জাকির শেখ। এখানে নৌকার প্রার্থী জাহিদুর রহমানের সাথে স্বতন্ত্র প্রার্থী রাকিব হোসেনের প্রতিযোগিতা হবে বলে ভোটাররা নিশ্চিত করেছেন। এছাড়া ৪ ইউনিয়নে সংরক্ষিত মহিল প্রার্থী রয়েছে ৪৪ জন এবং সাধারন আসনে সদস্য রয়েছেন ১শত ৩৪ জন প্রার্থী। এদিকে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে উপজেরা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার রাসেদুল ইসলাম।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত