ইমরান খানের নতুন পাকিস্তান নিয়ে ক্ষুব্ধ রেহম খানের প্রশ্ন « বাংলাখবর প্রতিদিন

ইমরান খানের নতুন পাকিস্তান নিয়ে ক্ষুব্ধ রেহম খানের প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২২ | ৮:৫৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২২ | ৮:৫৪
Link Copied!

অ্যাকটিভিস্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহম খান দেশটির আইন-শৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার রাতে তার গাড়িতে অস্ত্রধারী গুলি করার পর একাধিক টুইট বার্তায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

প্রথম টুইটে রেহম খান জানান, রোববার রাতে মোটরসাইকেলে দুই অস্ত্রধারী তার গাড়ি আটকে গুলি করে। কিন্তু তিনি গাড়িতে ছিলেন না, গাড়িতে ছিলেন তার গাড়িচালক ও সচিব।

ব্যঙ্গ একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে রেহম খান টুইটারে লেখেন, ইমরান খানের নতুন পাকিস্তান এটা? কাপুরুষ, গুণ্ডা এবং লোভীদের রাজ্যে স্বাগত!

বিজ্ঞাপন

রেহম খান পাকিস্তান সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। ইমরান খান সরকারের বেশ কয়েকটি বিষয় নিয়ে তিনি সমালোচনামুখর ছিলেন।

দ্বিতীয় টুইট বার্তায় রেহম খান রাতের ঘটনার জন্য সরকারের জবাবদিহি করা উচিত বলে মন্তব্য করেন। তিনি লেখেন, আমি অন্য পাকিস্তানিদের মতো বাঁচতে ও মরতে চাই। দুই শহরের মহাসড়কে এটা কাপুরুষোচিত হামলা হোক, অথবা অরাজকতার কারণে হোক; এর জন্য সরকারের জবাবদিহি করা উচিত।

ইমরান খানের সাবেক এই স্ত্রী আরও লেখেন, তিনি মৃত্যু বা আঘাতের ভয় পান না। কিন্তু যারা তার জন্য কাজ করে, তাদের নিয়ে নিয়ে তিনি উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

রেহম খানের কর্মীরা কেমন আছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ভালো আছে, কিন্তু ক্রুদ্ধ এবং ভয়ার্ত।

টেলিভিশন উপস্থাপক রেহমের সঙ্গে ইমরান খানের সম্পর্ক বেশিদিন টেকেনি
টেলিভিশন উপস্থাপক রেহমের সঙ্গে ইমরান খানের সম্পর্ক বেশিদিন টেকেনি

এরপর আরেক টুইট বার্তায় রেহম খান জানান, পুলিশের কাছে গুলির ঘটনায় তিনি অভিযোগ দায়ের করেছেন এবং এজাহারের কপি পাওয়ার অপেক্ষা করছেন।

রেহম খান লেখেন, প্রক্রিয়া কতটা স্লো সেটা ভাবুন।আমরা সারাটি রাত জেগে আছি আর পুলিশ ভয়ার্ত ভুক্তভোগীদের প্রশ্ন করছে।

টেলিভিশন উপস্থাপক রেহমের সঙ্গে ইমরান খানের সম্পর্ক বেশিদিন টেকেনি।

জানা যায়, প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রেহমের। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের নায়ক তথা অধিনায়ক ইমরান খানের প্রেমে পড়েছিলেন রেহম। ২০১৫ সালের জানুয়ারি মাসে চার-হাত এক হয় তাদের। ইসলামাবাদে ঘরোয়া অনুষ্ঠানেই বিবাহবন্ধনে আবদ্ধ হন দু’জন। তবে সম্পর্ক বেশিদিন টেকেনি। মাত্র দশ মাসেই বিচ্ছেদ হয় তাদের।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত