রামগড়ে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী ও সন্তান « বাংলাখবর প্রতিদিন

রামগড়ে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী ও সন্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২২ | ১০:১৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২২ | ১০:১৬
Link Copied!

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা মধুপুর এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ,
নিহতরা হলেন খালেদা আক্তার পিংকি (২১) ও তার ৬মাসের মেয়ে সালমা আক্তার ।

সোমবার(৩জানুয়ারী)বিকেলে মধুপুর এলাকার নিজ বাসা থেকে পুলিশ ইউনিট খবর পেয়ে লাশ ২টি উদ্ধার করে। রামগড় থানার (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান বাসাটিতে খালেদা তার মেয়ে সালমা ও স্বামী সোলেমান থাকতেন।

মেয়ের বাবা কৃষক দুলাল মিয়া ঘটনার বর্ণনা দিয়ে জানান,গত বৃহস্পতিবার থেকে মেয়েকে ফোনে না পেয়ে মেয়ের বাড়িতে গেলে ঘরের দরজায় তালারত অবস্থায় দেখতে পাই, একাধিকবার ফোন করেও মেয়ের কোন সন্ধান না পাওয়াতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকি,কোন খোঁজ-খবর না পাওয়াতে মেয়ের শাশুড়িকে সাথে নিয়ে আবারও মেয়ের বাড়িতে যাই ঘরের কাছে গেলে দূর্গন্ধ পেয়ে মেয়ের শাশুড়ির সহযোগিতায় ঘরের তালা ভেঁঙ্গে দেখি মেয়ে এবং নাতনির গলা-কাঁটা লাশ পড়ে আছে, মেয়ের লাশ দেখে আমি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং রামগড় থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।
পারিবারিক ও স্থানীয় সুত্রে আরো তথ্য পাওয়া যায় যে নিহতের স্বামী মোহাম্মদ সোলেমান নোয়াখালীর একটি মেয়ের সাথে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলো এবং সেই বিষয়ে স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া হয়,তারপর এই মর্মান্তিক হত‍্যাকান্ড ঘটিয়ে পালিয়ে যায় সোলেমান।

বিজ্ঞাপন

পুলিশ সুত্রে জানা গেছে মরদেহ বিছানায় পড়ে ছিল মৃতদেহ থেকে আলামত সংগ্রহের জন্য লাশের সুরতহাল করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত