কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দেশীয় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় যুবক আটক « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দেশীয় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় যুবক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:৩০
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দেশীয় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় যুবককে স্থানীয়রা আটক করে পুলিশ সোপর্দ করেছে । সোমবার রাত ১০ টার দিকে আন্তজার্তিক মেইল পিলার ৯৪২ এর পাশ বাংলাদেশের অভ্যান্তরে ২০০ গজ উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তঘেষা গংগাহাট আজোয়াটারি এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম আনারুল শেখ (২১)। তিনি ভারতীয় কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ গ্রামের সাইফুল ইসলামের ছেলে
পুলিশ ও সীমান্তবাসী জানান, রাতে আনারুল অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করে সন্দেহজনক ঘোরাঘুরি করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তারা চোর সন্দেহে ওই যুবককে আটক করতে গেলে তার হাতে ধারালো অস্ত্র দেখতে পান । পরে স্থানীয় হরেকৃষ্ণ চন্দ্র রায়সহ কয়েকজন মিলে ওই ভারতীয় যুবককে আটক করতে সক্ষম হন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হরেকৃষ্ণ চন্দ্র রায় মারাত্বক আহত হলে তাকে রাতেই ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গ ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় জানান, রাতে ওই এলাকার স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে দেশীয় অস্ত্রসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে মঙ্গলবার সকালে বিজিবি বাদী হয়ে ভারতীয় যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করলে আসামীকে দুপুর ১ টায় কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত