সেনাবাহিনীতে নারীদের ফিরিয়ে আনবে তালেবান! « বাংলাখবর প্রতিদিন

সেনাবাহিনীতে নারীদের ফিরিয়ে আনবে তালেবান!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৯:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৯:৩০
Link Copied!

আফগানিস্তানে সাবেক সরকারের আমলে সেনাবাহিনীতে কর্মরত নারীদের নিয়ে মুখ খুলেছে তালেবান। জানিয়েছে সেনাবাহিনীর নারী সদস্যদের নিয়ে তাদের পরিকল্পনার কথা। আফগানিস্তানের স্থানীয় খামা নিউজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সেনাবাহিনীর নারী সদস্যদের ব্যাপারে বলেন, প্রয়োজন হলে নারীদের ফের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া সাবেক আফগান সেনাবাহিনীর বিশেষজ্ঞদেরও পরবর্তীতে সেনাবাহিনীতে ঠাঁই দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অবশ্য এর আগে তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল তারা এক লাখ সদস্যের বাহিনী গঠনের জন্য কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

গত বছরের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের কর্মজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। সাবেক সরকারের আমলে যেসব নারী সদস্য আফগান সেনাবাহিনীতে কাজ করতেন তাদের ভবিষ্যতে পড়েছে অনিশ্চয়তায়।

সাবেক আফগান সরকারের নিরাপত্তা বাহিনীতে ছয় হাজার তিনশ জনের মতো নারী সদস্য কর্মরত ছিলেন। দেশটির তিন লাখ সদস্যের নিরাপত্তা বাহিনীতে এই সংখ্যা নগন্য।

মার্কিন সরকারের নজরদারি প্রতিষ্ঠান স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন (এসআইজিএআর) গত বছরের জুলাইতে জানিয়েছিল, আফগান পুলিশ বাহিনীতে ৪ হাজার ২৫৩ জন, সেনাবাহিনীতে একহাজার ৯১৩ জন এবং বিমানবাহিনীতে ১৪৬ জন নারী সদস্য কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত