বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর চেয়ার’ « বাংলাখবর প্রতিদিন

বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর চেয়ার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ১০:৫৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ১০:৫৩
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মানে বসানো এ আসনের নাম ‘বীর চেয়ার’।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এ চেয়ার বসানো করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধারা পুলিশের যে কোনো সেবা নিতে থানায় গেলে নির্ধারিত এই আসনে বসবেন। সোমবার থেকে ‘বীর চেয়ারে’ বসার রীতি চালু হয়েছে।

বিজ্ঞাপন

‘বীর চেয়ার’বসানোর সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, এসআই ফয়জুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান।

জানতে চাইলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, মুক্তিযোদ্ধাদের এমন সম্মান প্রশংসনীয়। থানায় এসে মুক্তিযুদ্ধারা সংরক্ষিত চেয়ারে বসতে পারবেন এটা আনন্দের বিষয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, জাতির সূর্য সন্তানদের ঋণ কোনোভাবে শোধ সম্ভব নয়। পুলিশ সুপার ফরিদ উদ্দিন যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটি অবশ্যই প্রশংসনীয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত