যে কারণে নিজের দেশেই কম আয় করছে আল্লু অর্জুনের পুষ্প « বাংলাখবর প্রতিদিন

যে কারণে নিজের দেশেই কম আয় করছে আল্লু অর্জুনের পুষ্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৯:৩৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৯:৩৬
Link Copied!

ভারতের অন্ধ প্রদেশের পুষ্প রাজ নামের এক কুলির জীবনীর উপর নির্মাণ করে বানানো হয়েছে পুষ্প নামের ছবিটি। দক্ষিণী ছবির বিখ্যাত নায়ক আল্লু অর্জুনের অভিনয়ে ছবিটি ভারতে ব্যপক সাড়া ফেলেছে।

তবে যে অন্ধ প্রদেশের পুষ্পকে নিয়ে ছবিটি বানানো হয়েছে সেখানেই এটি মুক্তির প্রথমদিন সবচেয়ে কম আয় করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রথমদিন অন্ধ প্রদেশে ১ হাজার ১০০টি হলে সিনেমাটি প্রদর্শন করে ১৩ কোটি রূপির টিকিট বিক্রি হয়েছিল। ভারতের অন্য প্রদেশগুলোতে এর আয় ছিল অনেক বেশি। তেলেঙ্গানাতে ৬০০ হল থেকেই প্রথমদিন আয় হয়েছিল ১১ কোটি রূপি।

বিজ্ঞাপন

এর কারণ হলো অন্ধ প্রদেশের সরকার ছবির টিকেটের একটি দাম নির্ধারণ করে দিয়েছে। আগে যে দামে ছবির টিকেট বিক্রি হতো সেই দাম কমিয়ে দেয়া হয়েছে। অন্ধ প্রদেশের কিছু কিছু জায়গায় টিকেটের দাম হলো ৫ থেকে ১৫ রূপি। আর সিনেপ্লেক্সগুলোতে টিকেটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ২৫০ কোটি রূপি।

অন্ধপ্রদেশে সিনেমা প্রদর্শনের সঙ্গে জড়িত দীপক নামে এক ব্যক্তি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, এখানে হল মালিকের সঙ্গে একজন ছবির পরিবেশককে হল ভাড়া হিসেবে নিতে হয়। যদি একজন পরিবেশক ১০ হাজার রূপিতে হল ভাড়া করেন এবং ছবিটি ৫০ হাজার রূপি আয় করে। তাহলে পরিবেশক পাবেন ৪০ হাজার রূপি। কিন্তু ছবি না চলে তবুও হল মালিককে ভাড়া দিতে হবে। এটি করা হয়েছে যেন হল মালিকরা লসে না পড়েন এবং হল বন্ধ না করে দেন। কিন্তু এইসব নিয়মের কারণে ছবি সংশ্লিষ্ট ব্যক্তিদের লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত