যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১০ লাখ মানুষের করোনা শনাক্ত « বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১০ লাখ মানুষের করোনা শনাক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ১:২৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ১:২৭
Link Copied!

দৈনিক করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড করল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সেমাবার (৩ জানুয়ারি) দেশটিতে ১০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। বলা হচ্ছে, দেশটিতে এই মুহূর্তে নতুন ধরন ওমিক্রন সুনামি চলছে। খবর সিএনবিসির।

জন হপকিন্স ইউনিভার্সিটি একই সময়ে এক হাজার ৬৮৮ জনের মৃত্যু রেকর্ড করেছে। এর আগের দিন মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি বলেন, করোনার সংক্রমণ উলম্ব গতিতে বাড়ছে। তবে সামনের সপ্তাহগুলোতে সংক্রমণ আরও বাড়ার কথা জানিয়েছেন তিনি।

ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। সোমবার যে সংখ্যক করোনা শনাক্ত হয়েছে তা বিশ্বের মধ্যে রেকর্ড। দেশটিতে মাত্র চারদিন আগে শনাক্ত হয়েছিল পাঁচ লাখ ৯০ হাজার। যা এখন দ্বিগুণ হয়েছে।

বিজ্ঞাপন

শুধু তাই নয় মহামারি শুরু হওয়ার পর এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। এর আগে কোনো দেশে এক দিনে এতো বেশি জনের করোনা শনাক্ত হয়নি।

অন্যদিকে, বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এক লাখের বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন। দেশটির স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে বিষয়টি।

২০২১ সালের ১৪ জানুয়ারি দেশটিতে রেকর্ড এক লাখ ৪২ হাজার রোগী হাসপাতে ভর্তি ছিল। ১১ সেপ্টেম্বরে যে সংখ্যা ছিল এক লাখ। তবে নভেম্বরে ভর্তি রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৪৫ হাজারে। তারপর থেকেই আস্তে আস্তে করোনার সংক্রমণ বাড়তে থাকে।

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দুই ধরন ডেলটা এবং ওমিক্রনের কারণে সংক্রমণ যেভাবে বাড়ছে তাকে সুনামির সঙ্গে তুলনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচএ)। এই বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত