ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নিতে রানির কাছে ৬ লাখ আবেদন « বাংলাখবর প্রতিদিন

ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নিতে রানির কাছে ৬ লাখ আবেদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৩৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৩৬
Link Copied!

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নেওয়ার জন্য দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে প্রায় ৬ লাখ মানুষ আবেদন করেছেন।

গত সপ্তাহে রানি এলিজাবেথ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এ উপাধিতে ভূষিত করেন। খবর নিউইয়র্ক টাইমসের।

তার এই নাইট উপাধি কেড়ে নেওয়ার দাবি জানিয়ে যেসব মানুষ আবেদনে সই করেছেন,তারা বলছেন—২০০৩ সালে ইরাকে যে মিথ্যা তথ্যের ভিত্তিতে সামরিক আগ্রাসন চালানো হয়, তার জন্য টনি ব্লেয়ারের বিচার হওয়া উচিত।

বিজ্ঞাপন

আবেদনকারীরা আরও বলেন, অবৈধভাবে ইরাকে আগ্রাসন চালানো হয়েছে এবং তার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের পাশাপাশি টনি ব্লেয়ারও সমানভাবে দায়ী। আবেদনকারীরা টনি ব্লেয়ারকে যুদ্ধাপরাধী বলে আখ্যায়িত করেছেন।

ব্রিটিশ রানি এলিজাবেথ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দেশের সর্বোচ্চ সম্মানিত খেতাব নাইট উপাধিতে ভূষিত করলেও আবেদনকারীরা বলছেন— টনি ব্লেয়ার হচ্ছেন বিশ্বের সবচেয়ে অপছন্দনীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন।

ব্রিটিশ সমাজে এ ঘোষণায় গভীর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তা প্রতি মুহূর্তেই বাড়ছে।

বিজ্ঞাপন

ইরাক থেকে যুদ্ধফেরত ব্রিটিশ সেনারা বলছেন, নাইট উপাধি দেওয়ার আগে এই ব্যবস্থা নিয়ে আরও অনেক বেশি পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত