টিকা না নিলে জীবন কঠিন করে তুলব: ম্যাঁক্রো « বাংলাখবর প্রতিদিন

টিকা না নিলে জীবন কঠিন করে তুলব: ম্যাঁক্রো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৪০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৪০
Link Copied!

করোনাভাইরাসের টিকা না নেওয়া নাগরিকদের জীবন কঠিন করে তুলবেন বলে হুশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

তিনি বলেছেন, আমি সত্যি তাদের হয়রানি করতে চাই, আর আমরা এটা করতে থাকবো। তবে রাজনৈতিক বিরোধীরা বলছেন, ম্যাঁক্রো যেভাবে কঠিন ভাষায় কথা বলেছেন তা একজন প্রেসিডেন্টের জন্য সঙ্গত নয়। খবর বিবিসির।

কোভিড সংক্রান্ত এক বিল পাস বিলম্বিত হওয়ার মধ্যে এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। বিলটির বিরুদ্ধে বিরোধী আইনপ্রণেতারা ঐক্যবদ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

ওই বিলে টিকা না নেওয়া ব্যক্তিদের প্রকাশ্যে চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিরোধীরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ায় পার্লামেন্টে এনিয়ে বিতর্ক মধ্যরাতের পর বন্ধ হয়ে যায়।

আশা করা হচ্ছে, আবারও ভোটাভুটি হলে বিলটি পাস হয়ে যাবে। তবে এই বিল ভ্যাকসিনবিরোধীদের ক্ষুব্ধ করে তুলেছে। বেশ কয়েক জন আইনপ্রণেতা জানিয়েছেন, এই ইস্যুতে তারা মৃত্যুর হুমকি পেয়েছেন।

মঙ্গলবার দেশটির গণমাধ্যম লা পারিসিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাঁক্রো বলেন, তিনি মানুষকে জোর করে টিকা দিতে চান না। তবে আশা করছেন সামাজিক জীবনে যাতায়াতের সুযোগ সীমিত করার মাধ্যমে তিনি মানুষকে টিকা নিতে উৎসাহিত করতে পারবেন।

বিজ্ঞাপন

ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, ‘আমি টিকা না নেওয়া মানুষদের কারাগারে পাঠাবো না। তবে ১৫ জানুয়ারি থেকে আপনারা আর রেস্টুরেন্টে যেতে পারবেন না। আপনি কফি পান করতে যেতে পারবেন না, থিয়েটারে যেতে পারবেন না। সিনেমা দেখতে যেতে পারবেন না।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত