ভোট কেনার সময় হাতেনাতে ধরা চেয়ারম্যান প্রার্থীর ভাই « বাংলাখবর প্রতিদিন

ভোট কেনার সময় হাতেনাতে ধরা চেয়ারম্যান প্রার্থীর ভাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৫১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৫১
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন নির্বাচনের আগের রাতে টাকা বিতরণকালে হাতেনাতে ধরা পড়েছেন এক চেয়ারম্যান প্রার্থীর ভাই। তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ গ্রামে এ ঘটনা ঘটে।

দণ্ডিত শেখ মো. এখলাছুর রহমান (৩৬) ওই এলাকার শেখ মো. মতিউর রহমানের ছেলে ও সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ মো. মহসিনের ছোট ভাই।

বিজ্ঞাপন

জানা যায়, আটক এখলাছুর রহমানের কাছে নগদ ৫০ হাজার টাকা পাওয়া যায়। এ ঘটনায় শেখ এখলাছকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকী।

বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান, বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

নির্বাচনের আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের হাবলাউচ্চ গ্রাম থেকে শেখ মো. এখলাছুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকাসহ আটক করা হয়। সেই টাকা তিনি পোলিং এজেন্ট ও ভোটারদের ভোট প্রদানে প্রভাবিত করার জন্য বিতরণ করছিলেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১০-এর ৭১(৩) ধারা অনুসারে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত