বিসিএসে ৮৪ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ « বাংলাখবর প্রতিদিন

বিসিএসে ৮৪ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৫৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৫৮
Link Copied!

৩৬, ৩৭ ও ৩৯তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগবঞ্চিত ৮৪ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে প্রার্থীর ব্যক্তিগত রিপোর্ট নেতিবাচক হলে সে ক্ষেত্রে নিয়োগ পাবেন না বলে আদেশে বলা হয়েছে।

বুধবার পৃথক চারটি রিটের বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মিজানুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত বলেন, ব্যক্তিগত রিপোর্ট বিবেচনায় নিতে বলা হয়েছে। কেননা কারও বিরুদ্ধে মামলা বা অন্য কোনো অভিযোগ থাকতে পারে।

রায়ের পর আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, তিনটি বিসিএসে লিখিত-মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৮৪ জনকে চিকিৎসক, প্রশাসন, শিক্ষা, পুলিশসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি। তবে কোনো কারণ ছাড়াই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত নিয়োগের গেজেটে তাদের নাম বাদ পড়ে। আজ এ রায়ের ফলে রিটকারীরা ন্যায়বিচার পেয়েছেন। এতে তাদের নিয়োগের পথ সুগম হলো।

বিজ্ঞাপন

রুল শুনানি শেষে বিসিএসে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৩৬তম থেকে ১০, ৩৭তম থেকে ৩৮ ও ৩৯তম থেকে ৩৬ জনসহ সর্বমোট ৮৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত