ভারতে পাচারকালে যশোর সীমান্ত হতে ১২৪ পিচ স্বর্ণেরবারসহ পাচারকারী আটক « বাংলাখবর প্রতিদিন

ভারতে পাচারকালে যশোর সীমান্ত হতে ১২৪ পিচ স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৫:২৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৫:২৫
Link Copied!

ভারতে পাচারকালে যশোর সীমান্ত হতে ১২৪পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২০ মে) সকালে চৌগাছার শাহজাদপুর বিওপির অভ্যন্তরে কাবিলপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতের নাম শাহ আলম (৩৫)। তার বাড়ি চৌগাছার কাবিলপুর গ্রামে। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ জানান, পাচারকারী কৃষকের বেশে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় তাকে তল্লাশী করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১২৪পিচ স্বর্ণেরবার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় সে এর আগেও ৬ বার স্বর্ণ পাচার করেছে। সপ্তমবার পাচারের সময় সে বিজিবির হাতে ধরা পড়ে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৪.৪৫০ কেজি। যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি এগার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এসময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। স্বর্ণেরবার ও আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত