গাড়ি কিনলেন কঙ্গনা, দাম শুনলে চোখ উঠবে কপালে « বাংলাখবর প্রতিদিন

গাড়ি কিনলেন কঙ্গনা, দাম শুনলে চোখ উঠবে কপালে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৭:২৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৭:২৫
Link Copied!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুক্রবার (২০ মে) মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘ধাকড়’। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৯ মে) অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো। সেখানে তারকা ও বলিউড সংশ্লিষ্টদের নিয়ে সিনেমাটি দেখেন তিনি। প্রিমিয়ারে এসেই চমকে দেন কঙ্গনা। নিয়ে আসেন একেবারে নতুন একটি গাড়ি। যেটা ভারতের বাজারে কিছুদিন আগেই এসেছে। এরইমধ্যে কঙ্গনা নিজের ঝুলিতে নিয়ে নিলেন সেটা। গাড়িটির মডেল হলো মার্সিডিজ মেবিচ এস৬৮০। প্রিমিয়ারে এসেই গাড়িটির ফিতা কাটেন কঙ্গনা। এরপর ক্যামেরাবন্দি হন। গাড়ির উপরে তখনও সাজানো বো ছিল। সেটা সরিয়ে দিতে দিতে কঙ্গনা মস্করা করেন, ‘এটা সরিয়ে দিন, দেখে মনে হচ্ছে এখনই বিয়ে হলো!’ প্রথমে গাড়ির সঙ্গে একা পোজ দেন কঙ্গনা। এরপর পাশে নেন মা, বাবা দিদি রঙ্গোলি, জামাইবাবু ও দিদির ছেলেকে। বিলাসবহুল গাড়িটি কেনার পর অভিনেত্রীর আনন্দ চোখে-মুখে ভেসে উঠছিল। জানা গেছে, মেবিচ এস ক্লাস সিরিজের টপ মডেল এটি। ভারতে এর দাম ৩ কোটি ৬০ লাখ রুপি। বলাই বাহুল্য, নতুন গাড়িটির জন্য মোটা অংকের অর্থ খরচ করেছেন কঙ্গনা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত