'ইসরাইলের দাবি মিথ্যা, শিরিনকে হত্যার সময় পরিস্থিতি ছিল শান্ত' « বাংলাখবর প্রতিদিন

‘ইসরাইলের দাবি মিথ্যা, শিরিনকে হত্যার সময় পরিস্থিতি ছিল শান্ত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ১০:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ১০:৩০
Link Copied!

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা দাবি করেছে, দখলদার ইসরাইলি বাহিনী আল-জাজিরার জনপ্রিয় সাংবাদিক শিরিন আবু আকলেহ-কে ঠান্ডা মাথায় হত্যা করেছে। তাকে গুলি করার সময় সেখানের পরিস্থিতি ছিলো একেবারেই শান্ত। এর আগে ইসরাইলি বাহিনী দাবি করে, গোলাগুলি আর হট্টগোলের মধ্যে পরেই নিহত হয়েছেন শিরিন। এমনকি ফিলিস্তিনিদের গুলিতেও তার মৃত্যু হতে পারে বলে প্রথমে দাবি করেছিল অবৈধ রাষ্ট্রটি। কিন্তু তাকে হত্যার আগ মুহূর্তের এক ভিডিও চিত্রে দেখা গেছে, সে সময় আশেপাশের অবস্থা ছিল একদমই স্বাভাবিক। কোনো গোলাগুলি বা হট্টগোল ছিলো না। অর্থাৎ, ইসরাইল যে দাবি করছে বাস্তবে পরিস্থিতি ছিল পুরো উল্টো।

আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১১ই মে পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর একটি অভিযানের সংবাদ সংগ্রহ করছিলেন ৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন। এ সময় ইসরাইলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন বলে জানান ঘটনাস্থলে থাকা তার সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা। তবে ইসরাইল এই অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে, গোলাগুলির মধ্যে পড়েই নিহত হয়েছেন এই সাংবাদিক। যদিও জেনিনের এক বাসিন্দার ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে অন্য চিত্র। সেটি যাচাইয়ের পর আল-জাজিরা জানিয়েছে, কোনো ধরনের গোলাগুলির শব্দই ছিলনা সেখানে।

বিজ্ঞাপন

বিষয়ঃ: ফিলিস্তিন

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত