৪ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বগুড়া, গাছ চাপায় নিহত ২ « বাংলাখবর প্রতিদিন

৪ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বগুড়া, গাছ চাপায় নিহত ২

খালিদ হাসান
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৩:৫৯
খালিদ হাসান
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৩:৫৯
Link Copied!

বগুড়ায় ঘূর্ণিঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে শাহীন( ৪৫) ও আব্দুল হালিম (৫০) নামের দুই ব্যক্তি মারা গেছেন। নিহত শাহীন কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই মাঝপাড়া গ্রামের বাসিন্দা ও আব্দুল হালিম শাজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের বাসিন্দা। শনিবার (২১ মে) ভোর রাতে ৪ মিনিটের এ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বগুড়া। বগুড়া শহরসহ গোটা জেলার বিভিন্ন এলাকার অসংখ্য গাছপালা ভেঙে পড়ে। বিভিন্ন যায়গায় ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। এদিকে পরিবেশবাদী সংগঠন তীর দাবি করেছে, এ ঘূর্ণিঝড়ে পাঁচ শতাধিক পাখির মৃত্যু হয়েছে বগুড়ায়। আবহাওয়া অফিস জানিয়েছে, মাত্র ৪ মিনিটের এ ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ছিল ৮৮ দশমিক ৬ কিলোমিটার। পরে বাতাসের গতিবেগ কমে আসলে শুরু হয় বৃষ্টিপাত। ভোর সাড়ে ৫টা পর্যন্ত দমকা বাতাসের পাশাপাশি ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলায়।

বিষয়: ঘূর্ণিঝড়

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত