৩২ হাজার বার্গার খেয়ে বিশ্বরেকর্ড « বাংলাখবর প্রতিদিন

৩২ হাজার বার্গার খেয়ে বিশ্বরেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৫:১৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৫:১৮
Link Copied!
ডন গোর্স -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

৬৭ বছর বয়সে ৩২ হাজারেরও বেশি বার্গার খেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন আমেরিকার হুইসকনসেনের বাসিন্দা ডন গোর্স। ১৯৯৯ সালে সবচেয়ে বেশি বিগ ম্যাক বার্গার খাওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েন গোর্স। ২২ বছর পর এসে তার বার্গার খাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৪০টিতে। এবারও বিশ্বের সবচেয়ে বেশি বার্গার খাওয়া ব্যক্তির তালিকায় ডোনাল্ডই প্রথম। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ডোনাল্ড গোর্স তার পুরো জীবনে ম্যাকডোনাল্ড ছাড়া অন্য কোনো বার্গার খান নি। মাত্র ২ বছর বয়সে তিনি প্রথম বার্গার খেয়েছিলেন। তখন থেকেই এর স্বাদ তার খুবই পছন্দ। শুরুতে প্রতিদিন দুটি করে বার্গার খেতেন ডোনাল্ড। সপ্তাহে যার সংখ্যা হত ১৪টি। ১৯৭২ সাল থেকে ডোনাল্ড প্রতিদিন ৯টি বার্গার খেতে শুরু করেন। ২০১১ সালে ডোনাল্ডের খাওয়া বার্গারের সংখ্যা গিয়ে দাঁড়ায় ২৫ হাজারে। ডোনাল্ড তার খাওয়া বার্গারের প্রতিটি রসিদ সহ বাক্স এবং পাউচগুলো সংরক্ষণ করেছেন। এমনকি ক্যালেন্ডারে প্রতিদিনের খাওয়া বার্গারের সংখ্যাও লিখে রাখতেন। মূলত এভাবেই তার খাওয়া বার্গারের সংখ্যাটি নির্ণয় করা হয়। ২০২১ সালের আগস্টে গিনেস কর্তৃপক্ষ ডোনাল্ডকে বিশ্বরেকর্ডের স্বীকৃতিটি দেয়।

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত