টাঙ্গাইলে ঝড়ে ৫০০ ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলে ঝড়ে ৫০০ ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৬:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৬:৩৫
Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইলে কাল বৈশাখী ঝড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ পাঁচ শতাধিক কাঁচা ও আধা-পাকা ঘরবাড়ি বিধস্ত হয়েছে। ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে পড়েছে। গাছের চাপায় স্কুল ছাত্রীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, উত্তর খিলগাতি গ্রামের আতাউর রহমান খান (৭০), তার ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং নাতি এম.কে.ডি.আর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রী রিয়া(১৩)। বিদ্যুতের তার ও খুঁটি লন্ডভন্ড হওয়ায় সকাল থেকেই চার ইউনিয়রে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। শনিবার (২১ মে) ঝড়ে উপজেলার চারটি ইউনয়িনে ব্যাপক ক্ষতি হয়। স্থানীয়রা জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তর র্পূব দিক থেকে হঠাৎ করে প্রচণ্ড বেগে আসা ঝড়টি শুরু হয়। এতে উপজেলার দেউলাবাড়ি ইনয়িনের দেউলাবাড়ি, উত্তর খিলগাতি ও মূখ্য গাংগাইর, সংগ্রামপুর ইউনিয়নরে বোয়ালী হাটবাড়ি, চাপড়ী, দেওজানা, খুপিবাড়ী ও লাহেড়ীআড়ি, রসুলপুর ইউনয়িনরে রসুলপুর, ঘোনার দেওলী, মোমিনপুর, সিংহের চালা, শালিয়াবহ, লক্ষীন্দর ইউনিয়নের লক্ষীন্দর, মুরাইদ, চারিয়াবাইদ ও ফৈটামাড়ি গ্রামে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্নস্থানে বিদ্যুতের খুটি ভেঙে যাওয়ায় সকাল থেকেই চার ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত