মামলায় অযথা সময়ক্ষেপণ মামলাজট বৃদ্ধির অন্যতম কারণ: আইনমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

মামলায় অযথা সময়ক্ষেপণ মামলাজট বৃদ্ধির অন্যতম কারণ: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৬:৫৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৬:৫৫
Link Copied!

মামলায় অযাচিত সময়ক্ষেপণে বিধান মোতাবেক যে জরিমানা নির্ধারণ করা আছে তার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২১ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে মামলাজট নিরসনে বিজ্ঞ গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও পাবলিক প্রসিকিউটরগণের (পিপি) সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আনিসুল হক বলেন, দেওয়ানী কার্যবিধি আইনের বিভিন্ন জায়গায় সময় বেধে দেয়া আছে। কিন্তু সেটা এখন বোধহয় আর দরকার নেই। তাই কমিটি করে দিয়েছি। সেই কমিটি দেওয়ানী কার্যবিধির মামলায় যে বেধে দেয়া সময় রয়েছে তা কতটুকু কমিয়ে আনা যায়, সে বিষয়ে তারা কাজ করছে। মামলায় অযথা সময়ক্ষেপণ মামলাজট বৃদ্ধির অন্যতম কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, মামলায় অযাচিত সময়ক্ষেপণে বিধান মোতাবেক যে জরিমানা নির্ধারণ করা আছে তার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। সাক্ষ্য আইনের ১৫৫ ধারায় ধর্ষণের শিকার ভুক্তভোগীকে আদালতে সাক্ষ্যগ্রহণের সময় চরিত্র নিয়ে যে প্রশ্ন করা হয় তা অত্যন্ত মানহানীকর। নারীদের আমরা বেইজ্জতি করতে পারি না।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত