কর্মকর্তাদের মূল্যায়ন হবে দক্ষতা-যোগ্যতার ভিত্তিতে: ফায়ার ডিজি « বাংলাখবর প্রতিদিন

কর্মকর্তাদের মূল্যায়ন হবে দক্ষতা-যোগ্যতার ভিত্তিতে: ফায়ার ডিজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২২ | ৪:৪৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২২ | ৪:৪৮
Link Copied!

পেশাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর বৃহস্পতিবার (২৬ মে) প্রথম কার্যদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। ফায়ার সার্ভিস অধিদফতরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত ফায়ার ডিজি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, একটি বিষয়ে আমি সবাইকে পরিষ্কার করতে চাই, তা হলো এ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করা হবে পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে। তিনি সবাইকে অপারেশনাল কাজের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী ও জাতির জনকের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য নির্দেশনা দেন। তিনি তার দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত