৮ মাসে কুরআনের হাফেজ ৭ বছরের শিশু আবু রাস! « বাংলাখবর প্রতিদিন

৮ মাসে কুরআনের হাফেজ ৭ বছরের শিশু আবু রাস!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২২ | ৪:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২২ | ৪:৪৯
Link Copied!

ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকার রাশাদ নিমর আবু রাস নামে সাত বছর বয়সী এক শিশু সন্তান মাত্র ৮ মাসে পবিত্র কোরআন হিফজ করেছে। এ শহরের সর্বকনিষ্ঠ হাফেজ হিসেবে সবার প্রশংসা কুড়ায় এ শিশু। গতকাল মঙ্গলবার (২৪ মে) প্যালেস্টাইন ক্রনিকল সূত্রে এ খবর জানা যায়। জানা গেছে, পবিত্র কোরআন হিফজের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় রাশাদকে অভিবাদন জানায় সবাই। রাশের অনন্য কৃতিত্বে তার প্রশংসা করেন পরীক্ষাকরা। পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় পরিবারের সদস্যরা আলিঙ্গন করেন তাকে। ‘রাশাদ সবচেয়ে সুন্দর হাফেজ’ লেখা একটি প্ল্যাকার্ড ধরে রাখেন রাশাদের বোন। রাশাদের বাবা নিমর বলেন, রাশাদকে গাজা শহরের হিফজ মাদরাসায় ভর্তি করা হয়। আমি মনে করি, আমার সন্তন যেন ছোট্ট বয়সেই কোরআনের হাফেজ হোন মহান আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। রাশাদের হিফজের শিক্ষক বলেন, কোরআন হিফজের বিষয়টি তিনটি বিষয়ে নির্ভরশীল। শিক্ষক, পরিবার ও মাদরাস। প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদরাসার চিন্তা ছিল, এখানের সব শিশু একদিন হাফেজ হবেন। তবে বিষয়টি মোটেও সহজ নয়। বরং এর পেছনে অনেক চেষ্টা পরিশ্রম ও আত্মত্যাগের প্রয়োজন। উল্লেখ্য, রাশাদ নিমর আবু রাস গাজা শহরের আত-তাবেয়িন আশ-শরইয়্যাহ হিফজ মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। সেই ছিল চলতি শিক্ষাবর্ষে মাদরাসাটির সবচেয়ে কম বয়সী হাফেজ। তার হিফজ সমাপন উপলক্ষে মাদরাসায় বর্ণাঢ্য আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে গাজা উপত্যাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত