মতিহারে দোকান ভাংচুর, লুটপাট ও প্রান নাশের হুমকী- থানায় অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

মতিহারে দোকান ভাংচুর, লুটপাট ও প্রান নাশের হুমকী- থানায় অভিযোগ

মোঃ মেহেদী হাসান , রাজশাহী মহানগর প্রতিনিধি।
আপডেটঃ ৩০ জুন, ২০২২ | ১১:১২
মোঃ মেহেদী হাসান , রাজশাহী মহানগর প্রতিনিধি।
আপডেটঃ ৩০ জুন, ২০২২ | ১১:১২
Link Copied!

মোঃ মেহেদী হাসান রাজশাহী মহানগর প্রতিনিধিঃ রাজশাহী মহানগরে মতিহারে বুধপাড়ায় নজিরের মোড়ে মৃত মোঃ হাবলুর ছেলে মোঃ মুংলা (৫০) এর দোকান ভাংচুর টাকা লুট- পাটের ঘটনা ঘটে।

এ নিয়ে মোঃ মুংলা বাদী হয়ে ৩০.০৬.২০২২ ইং তারিখে ০১ জনসহ অজ্ঞাত নামা আরও ০৫ জনকে বিবাদী করে নগরীর মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে লেখা হয় যে, বিবাদী ১। মোঃ রুমি (২৫), পিতা – মকবুল, গ্রাম – বুধপাড়া, থানা- মতিহার, জেলা- রাজশাহী সহ অজ্ঞাত নামা আরও ৫ জন ২৯ জুন দিবাগত রাত আনুমানিক ১২.৩০ ঘটিকায় ১ নং বিবাদী মোঃ রুমি (২৫) হটাৎ বাদীর দোকানে এসে বিভিন্ন রকম মালা- মাল বাকিতে ক্রয় করতে চায়।

তখন বাদী বাকিতে মালা-মাল বিক্রয় করতে অস্বীকার করিলে ১নং বিবাদী মোঃ রুমি বাদীর প্রতি রাগান্বিত এবং চড়াও হয়। এক পর্যায়ে বাদীর সাথে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। বাদী বলেন তিনি বয়স্ক মানুষ উনি তাদের সাথে পেরে উঠতে পারেন নাই।

বিজ্ঞাপন

পরিশেষে কথা কাটাকাটির এক পর্যায়ে ১নং বিবাদী মোঃ রুমি তার পকেটে থাকা একটি ৮ ইঞ্চির বার্মিজ চাকু ( টিপ চাকু) নিয়ে বাদীকে আঘাত করতে আসিলে বাদী ভয়ে মোঃ রুমি কে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু মোঃ রুমির সাথে থাকা আরো ৫ জন ব্যক্তি বাদীর দিকে তেড়ে এসে কিল-ঘুসি মারতে থাকে এবং বাদীর জামা ছিড়ে দেয় এবং বাদীর দোকান থেকে ৫,০০০ টাকার মালা- মাল সহ দোকান এ থাকা নগদ ১৫,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসিলে ১নং বিবাদী সহ আরও ৫ জন আমাকে প্রান নাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্বাক্ষী হিসেবে ভুক্তভোগী মোঃ মুংলার পক্ষে একাধিক ব্যক্তি স্বাক্ষী দিতে উদ্যত হয়েছেন। স্বাক্ষী গন হলেন ১। দুলালী (৫০) পিতা – কাশেম, ২ন। মোঃ বাবু (৩০) পিতা- অজ্ঞাত, ৩। শরিফুল (৫২) পিতা – অজ্ঞাত, ৪। মোস্তফা (৩৩) পিতা- নাজির সর্ব ঠিকানা – ধরমপুর, থানা- মতিহারগন স্বাক্ষী দিতে প্রস্তুত আছেন।

সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন এর সাথে কথা বললে তারা এই দোকান ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এই বিষয়ে মোবাইল ফোনে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে জানালে তিনি বলেন সকাল ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি আমি তদন্ত করে দেখছি এবং আসল অপরাধীদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত