রাজশাহীতে প্রকাশ্যে ট্রাক ড্রাইভারকে কুপিয়ে জখম, টাকা ছিনতাই « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে প্রকাশ্যে ট্রাক ড্রাইভারকে কুপিয়ে জখম, টাকা ছিনতাই

মোঃ মেহেদী হাসান রাজশাহী মহানগর প্রতিনিধি।
আপডেটঃ ২ জুলাই, ২০২২ | ১১:১৪
মোঃ মেহেদী হাসান রাজশাহী মহানগর প্রতিনিধি।
আপডেটঃ ২ জুলাই, ২০২২ | ১১:১৪
Link Copied!

মোঃ মেহেদী হাসান রাজশাহী মহানগর প্রতিনিধিঃ রাজশাহী নগরীর কোট স্টেশন এলাকায় মোঃ সাদ্দাম (৩৯) নামের এক ট্রাক ড্রাইভারকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল কেড়ে নিয়ে যায় হামলাকারীরা। ০২.০৭.২০২২ইং তারিখ সন্ধায় কোর্ট স্টেশনে তুহিনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

আহত সাদ্দাম কাশিয়াডাংঙ্গা থানার হড়গ্রাম কলোনির গিয়াস উদ্দিনেরর ছেলে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, সাদ্দাম কোর্ট স্টেশনে তুহিনের চায়ের দোকানে সামনে দাড়িয়ে চা খাচ্ছিলেন। এসময় ৫ থেকে ৬ জন এসে ধারালো অস্ত্রসস্ত্র দিয়ে এলোপাতারী ভাবে কুপিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা সাদ্দামের নিকট হতে ৬০ হাজার টাকা, তার গলার একটি চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এতে সাদ্দামের বুকে ও ডান পায়ে গুরুতর ক্ষত হয় এবং পায়ের রগ কেটে যায়। হামলাকারিদের মধ্যে গুড়িপাড়া এলাকার শিমুল, কাশিয়াডাঙ্গা শেখপাড়া গ্রামের ইউসুব, আশ্রয়ন প্রকল্পেরর হৃদয়, সম্রাট, রাসেল, আওয়াল ও রুবেল ছিল বলে আহত সাদ্দাম ঘটনাস্থলে ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পর হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়। দ্রুত হামলাকারিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলেও ওসি ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত