সিরাজগঞ্জের বেলকুচিতে যুব মহিলা লীগের সভাপতি হলেন জামাত পরিবারের মেয়ে! « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের বেলকুচিতে যুব মহিলা লীগের সভাপতি হলেন জামাত পরিবারের মেয়ে!

রেজাউল, সিরাজগঞ্জ।
আপডেটঃ ২৭ জুলাই, ২০২২ | ১১:৫০
রেজাউল, সিরাজগঞ্জ।
আপডেটঃ ২৭ জুলাই, ২০২২ | ১১:৫০
Link Copied!

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুব মহিলা লীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি সুমা খাতুন জামায়াতে ইসলামী পরিবার রাজনীতিতে জড়িত এমন অভিযোগ উঠেছে। উপজেলার দায়িত্ব পাওয়া এই নেত্রী আগে দলের সাথে সম্পৃক্ততা বা কোনো পদেই ছিলেন না।

গত ২৩ জুলাই বেলকুচি আ,লীগ কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে সুমা খাতুনকে সভাপতি করে কমিটি ঘোষনা দেওয়ার পরই পরই শুরু হয় সমালোচনা। কমিটি ঘোষনা হওয়া পর পরই বিক্ষোভও করেছেন উপজেলা যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ । যু্ব মহিলা লীগের ত্যাগী কর্মীকে বাদ দিয়ে জামায়াতে ইসলাম রাজনীতি করে এমন পরিবারের মেয়েকে সভাপতি করায় কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ন-সাধারণ জেদ্দা পারভীন রিমি ও জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুমনা রেশমার বিরুদ্ধে সমালোচনাও হচ্ছে। ব্যক্তিগতভাবে লাভবান হতে জামায়াতে ইসলাম পরিবারের সদস্যদের যুব মহিলা লীগের পদ দেয়ার অভিযোগ করছেন সংগঠনের কর্মীরা।
এ বিষয়ে সুমা খাতুন বলেন আমি কিংবা আমার পরিবারের কোন সদস্যই জামায়াতে ইসলাম দলের সাথে সম্পৃক্ততা নেই। তিনি জানান, আমি আওয়ামী লীগ পরিবারে সদস্য। আমাদের পরিবারে সকলে আওয়ামী লীগ করেন। ছোট বেলা থেকেই আওয়ামী লীগ রাজনীতিকে পছন্দ করি। আমি কলেজ জীবনে রাজনীতি করি নাই। এতদিন কোনো পদে ছিলাম না। এটিই তার প্রথম রাজনীতিতে আসা ও পদ পাওয়া।

তবে অর্থের বিনিময়ে কমিটি দেয়ার বিষয়টি অস্বীকার করে কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি বলেন, আমরা সকলকে সাথে নিয়েই কমিটি ঘোষনা করেছি। আসলে অল্প সময়ের মধ্যে যাচাই বাচাই করার সুযোগ হয়নি। তবে সুমা খাতুন শিক্ষিত ভদ্র তার দক্ষতা আছে এই কারনে গুরত্বপূর্ন পদে দেওয়া হয়েছে। তিনি জামাতে ইসলাম পরিবারের মেয়ে সেটা আমার জানা নেই।

বিজ্ঞাপন

বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন, বেলকুচি উপজেলা যুব মহিলা লীগের সম্মেলনে যাকে সভাপতি করা হয়েছে সে কোন আওয়ামী পরিবারের না। কোথা থেকে কাকে ধরে এনে এমন গুরুত্ব পূর্ণ পদ দিচ্ছে তা আমাদের বোধগম্য নয়। খোঁজ খবর নিয়ে জানা গেছে তিনি জামাত ইসলাম পরিবারের মেয়ে। তার বাবা জামাত ইসলামের পদধারী নেতা তার চাচা বিএনপির কর্মী। এমন মেয়েকে দলের গুরুত্ব পূর্ণ পদ দিয়ে দলের সংবিধানকে কলঙ্কিত করেছে কেন্দ্রী যুব মহিলা আওয়ামীলীগ। আমি এই কমিটি পূর্ন গঠনের দাবী জানাই।

এই কমিটি বাতিল করে পূর্নরায় নতুন করে ত্যাগী নেতৃদের নিয়ে কমিটি না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের একাংশ নেত্রী বিন্দু।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত