
বেলকুচির বড়ধুল ইউনিয়ন তাঁতীদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
রেজাউল করিম, সিরাজগঞ্জ।

রেজাউল করিম, সিরাজগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬জুলাই)বিকালে বড়ধুল ইউনিয়নের গাছচাপড়ী মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বড়ধুল ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা গোলাম মওলা খান বাবলু। দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন, বিএনপি নেতা সাহেদ আলী মেম্বর ও পরিচালনা করেন, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম আইয়ুব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন, বেলকুচি উপজেলা তাঁতীদলের সভাপতি শাহ-আলম মন্ডল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।
বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল ওয়াহাব মন্ডল,জামাল উদ্দিন, সাইফুল ইসলাম, আয়ুব আলী, সেলিম সরকার,ফরিদ আহমেদ প্রমুখ।
এসময় বেলকুচি উপজেলা বিএনপি, তাঁতীদলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল বড়ধুল ইউনিয়ন শাখায় আলম ফকির কে সভাপতি, নুর-নবী কে সাধারণ সম্পাদক ও মানিক চাঁন কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


