পরিবহন ধর্মঘটে রংপুরের পথে পথে ভোগান্তি « বাংলাখবর প্রতিদিন

পরিবহন ধর্মঘটে রংপুরের পথে পথে ভোগান্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২২ | ৫:৪৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২২ | ৫:৪৮
Link Copied!

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে কয়েক দফা দাবিতে সব ধরনের গণপরিবহন বন্ধ রেখেছে মোটর মালিক সমিতি। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে বাস বন্ধ থাকার কথা থাকলেও আগের দিন বিকেল থেকেই বন্ধ হয়ে যায়। এদিকে পরিববহন বন্ধের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

নগরীর ঢাকা কোচ স্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মডার্ন মোড় ঘুরে দেখা যায় বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছেন যাত্রীরা।

পরীক্ষা দিতে ঢাকায় যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন আশিকুজ্জামান নামের একজন শিক্ষার্থী। তিনি বলেন, শনিবার ম্যাটসের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকার যাওয়ার কোন গাড়ি পাওয়া যাচ্ছে না। আজকের মধ্যে যেতে না পারলে বড় সমস্যায় পড়বো।’

বিজ্ঞাপন

ঢাকার সাভারের একটি গার্মেন্টসের কর্মী রেজাউল করিম বলেন, ‘ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে এসেছিলাম। কিন্তু হঠাৎ পরিবহন ধর্মঘটে কোন গাড়ি পাচ্ছিনা। ছুটি শেষ হওয়ায় যেকোনোভাবে যেতেই হবে।’ না হলে চাকরিতে সমস্যা হবে বলে জানান তিনি।

অনেক যাত্রী জরুরি কাজের জন্য বিকল্প ব্যবস্থায় অতিরিক্ত টাকা ভাড়ায় নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। এতে সময় ,ব্যয় ও হয়রানি সবই বাড়ছে বলে অভিযোগ।

বিদ্যুৎ নামের একজন চাকরিজীবী জানান, অফিসের জরুরি কাজে ঢাকায় যেতে হবে। কিন্তু কোন গাড়ি পাওয়া যাচ্ছে না। এখন বেশি ভাড়া দিয়ে বগুড়া পর্যন্ত গিয়ে সেখান থেকে ঢাকায় যেতে হবে।

বিজ্ঞাপন

তবে বিএনপি নেতাদের অভিযোগ, গণসমাবেশে জনসমাগম ঠেকাতেই সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকরা। তবে আওয়ামী লীগ নেতাদের দাবি, এ ব্যাপারে তারা কিছুই জানেন না।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গণসমাবেশ আয়োজক কমিটির সমন্বয়ক আসাদুল হাবিব দুলু বলেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার যে ধর্মঘট দিয়েছে তাতে জনদুর্ভোগ বেড়েছে।’

বিএনপির সমাবেশে জনসমাগম ঠেকাতেই এই অপকৌশল উল্লেখ করে তিনি বলেন, ‘সমাবেশ যেকোনো মূল্যে সফল হবে। প্রয়োজনে নেতা-কর্মীরা পায়ে হেঁটে, সাঁতরিয়ে, সাইকেল চালিয়ে আসবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত