ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৭২ « বাংলাখবর প্রতিদিন

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৭২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১০:৫৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১০:৫৩
Link Copied!

ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ন্যালগায় সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অনেকে ধসে যাওয়া মাটির নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের।

শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির দক্ষিণের স্বায়ত্তশাসিত অঞ্চল মিন্দানাও থেকে প্রথমে ১১ জনের লাশ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকর্মীদের অভিযানে মৃতের সংখ্যা ৭২ এ গিয়ে পৌঁছায়। খবর এএফপির

অঞ্চলটির অভ্যন্তরীণ মন্ত্রী নাগুয়িব সিনারিম্বো দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে মিন্দানাও প্রদেশে প্রত্যাশার চেয়েও অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হলেও দুর্ভাগ্যবশত এমন প্রাণহানি ঘটেছে।

বিজ্ঞাপন

দেশটির দুর্যোগ কর্মকর্তারা বলেছেন, এরই মধ্যে সরকারি উদ্যোগে হাজার হাজার মানুষকে ঝড়ের সম্ভাব্য গতিপথ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া টানা বৃষ্টিপাতের ফলে শুক্রবার রাতেও মধ্য ফিলিপাইনের সামার প্রদেশে ভূমিধসের শঙ্কা রয়েছে।

এদিকে, উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হলেও আগামীকাল শনিবার সকাল থেকে তা আবারও শুরু হবে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। কারণ, প্রদেশটির বিভিন্ন এলাকায় বিশেষ করে দাতু ওডিন শহরে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের ক্রমবর্ধমান তীব্রতার ফলে ফিলিপাইনে প্রায়ই ভূমিধস ও বন্যা হয়। এক পরিসংখ্যান অনুযায়ী, এশিয়ার এই দেশটি বছরে গড়ে ২০টি ঝড়ের সম্মুখীন হয়।

বিজ্ঞাপন

এরমধ্যে চলমান গ্রীষ্মমন্ডলীয় ঝড় ন্যালগায় ফিলিপাইনে ঘণ্টায় ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) গতিতে ঝড়ো বাতাস বইছে। সেই সঙ্গে ঝরছে বৃষ্টি। এ কারণে ইতোমধ্যেই বেশ কয়েকটি ফ্লাইটও বাতিল করতে বাধ্য হয়েছে দেশটি। পাশাপাশি স্কুলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত