চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা « বাংলাখবর প্রতিদিন

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১১:০৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১১:০৭
Link Copied!

চলতি বছরের জানুয়ারিতে গুরুতর অসুস্থ হয়ে টানা ১৫ দিন হাসপাতালে ছিলেন চলচ্চিত্রব্যক্তিত্ব মাসুদ পারভেজ (সোহেল রানা)। তখন করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। শতভাগ সুস্থ হয়ে গত ৮ মাস ভালোই ছিলেন এই নায়ক-প্রযোজক। তবে চলতি সপ্তাহে নতুন জটিলতা দেখা দেয় চোখে।

২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে হয় সার্জারি। ফলাফল হিতে বিপরীত। সমাধানের বদলে তৈরি হলো নতুন জটিলতা। মূলত সেই জটিলতা নিরসনে এবার এই কিংবদন্তিকে ঢাকা থেকে নেয়া হচ্ছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

খবরটি নিশ্চিত করে মাসুদ পারভেজের ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ বলেন, ‘ঢাকায় যে অপারেশনটা হলো, সেটা সাকসেসফুল ছিল না। বরং আরও জটিলতা দেখা দিয়েছে। এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি। আগামীকাল রোববার আমরা যাচ্ছি। বাবার সঙ্গে আমি ও মা (জিনাত বেগম) থাকছি। সবার কাছে দোয়া চাইছি।’

বিজ্ঞাপন

মাশরুর জানান, এটাকে বলা হয় ক্যাটারাক্ট সার্জারি। এর আগেও সোহেল রানার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করানো হয়েছে। যদিও তাতে বেড়েছে জটিলতা।

ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়কদের একজন সোহেল রানা। তার পুরো নাম মাসুদ পারভেজ সোহেল রানা। সিনেমায় তার পথচলা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। তার অর্থায়নে নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’।

১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বহু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত