রংপুরে বাস বন্ধে অটোচালকদের পোয়াবারো « বাংলাখবর প্রতিদিন

রংপুরে বাস বন্ধে অটোচালকদের পোয়াবারো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১২:১৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১২:১৭
Link Copied!

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে গতকাল থেকে রংপুরে বন্ধ আছে সব গণপরিবহন। উপায় না পেয়ে বিকল্প উপায় সমাবেশে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। গতকালের মধ্যে অনেকে এলেও আজ যারা আসছেন তাদের বেশিরভাগই আশপাশের উপজেলার নেতাকর্মী।

বাস বন্ধ থাকায় বেশিরভাগ নেতাকর্মী আসছেন অটোরিকশায় চেপে। আর এই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন অটোচালকরা। আগের চেয়ে বাড়তি দামে রংপুরে যাত্রী পরিবহন করছেন তারা।

সাধারণত অন্যান্য দিনও মিঠাপুকুর থেকে অনেক অটোচালক রংপুরে আসেন। কিন্তু বাসের কারণে অটোরিকশা ভর্তি যাত্রী আনতে সমস্যা হতো। উপায় না পেয়ে অনেকে কম যাত্রী নিয়েই বিভাগীয় এই শহরটির উদ্দেশে ছেড়ে আসে।

বিজ্ঞাপন

কিন্তু রংপুরে বিএনপির মহাসমাবেশকে ঘিরে বাস বন্ধ থাকায় দলটির নেতাকর্মীরা বিভিন্ন উপায়ে রংপুরে যাচ্ছেন। অনেকে বাইকে চেপে গেলেও বেশিরভাগ নেতাকর্মী যাচ্ছেন অটোরিকশায় চেপে।

স্বাভাবিক সময়ে যাত্রী কম পেলেও এদিন চালকদের জন্য ছিল ব্যতিক্রম। গাড়ি দাঁড় করানো মাত্রই কাড়াকাড়ি করে উঠছেন নেতাকর্মীরা। সুযোগ বুঝে বাড়তি দাম নিয়ে নেতাকর্মীদের নিয়ে যাচ্ছেন অটোচালকরা।

সকাল থেকে যারা অটোরিকশা চালিয়েছেন তারা পরিস্থিতির সুযোগ নিয়েছেন পুরোপুরি, আয় করেছেন অনেক টাকা। তবে যারা একটু দেরিতে বেরিয়েছেন তাদের মুখে শোনা গেছে আফসোস।

বিজ্ঞাপন

চালকরা জানিয়েছেন, সাধারণ যাত্রী ছাড়াও নেতাকর্মীদের ভিড় বেশি থাকায় তারা অন্যান্য দিনের তুলনায় বেশি ভাড়া পেয়েছেন।

মর্ডান মোড় এলাকায় কথা হয় মিঠাপুকুর থেকে আসা আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সকালে ২০টি অটোরিকশায় করে নেতাকর্মীদের নিয়ে বের হয়েছি। দুই ঘণ্টায় রংপুরে এসে পৌঁছেছি।’

মডার্ন মোড় এলাকায় সকাল আটটা পর্যন্ত মানুষের যাতায়াত অনেকটা অবাধে থাকালেও পরে পুলিশের একটি দল অবস্থান নিয়ে সব ধরনের যানবাহনে তল্লাশি শুরু করে।

রংপুরে প্রবেশের আরেক মুখ মাহিগঞ্জের সাতমাথাতেও সমাবেশে যোগ দেওয়া মানুষের স্রোত দেখা যায়। সেখানেও অনেককে অটোরিকশায় করে সমাবেশে অংশ নিতে দেখা যায়।

দুপুর ২টায় রংপুর কালেক্টরেট মাঠে শুরু হবে বিএনপির গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকেই ভিড় করছেন নেতাকর্মীরা। তাদের বিভিন্ন স্লোগানে মুখরিত সমাবেশস্থল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত