২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ছুটছেন জেলেরা « বাংলাখবর প্রতিদিন

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ছুটছেন জেলেরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১২:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১২:৩৫
Link Copied!
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ছুটছেন জেলেরা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইলিশের প্রজনন মৌসুম নিরাপদ করার লক্ষ্যে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুক্রবার মধ্যরাতে (২৯ অক্টোবর) শেষ হয়েছে। এ অবস্থায় রাত থেকেই সাগরে ছুটতে শুরু করেছেন জেলেরা। তবে, ঝড়-ঝঞ্জা থামলেও সাগর এখনও উত্তাল। এ অবস্থায় খুলনার জেলেরা সাগরে রওনা হওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করছে স্বজনদের মধ্যে।

পাইকগাছার হেতামপুর জেলে পল্লির রাম বিশ্বাস বলেন, “সাগরের হঠাৎ হঠাৎ দুর্যোগ হচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই ভয়ঙ্কর রূপ নেয়। আমরা আগে লাইফ জ্যাকেট, বয়া কিছু পেতাম না। একটি বেসরকারি প্রতিষ্ঠান নিরাপত্তা সরঞ্জাম, তাবু দিচ্ছে। রান্নার জন্য এলপি গ্যাস নিচ্ছি। সুন্দরবনের কাঠ, গাছ দরকার হচ্ছে না। কাঠের বদলে এখন লোহার তৈরি নোঙর ব্যবহার করছি।”

মাহমুদকাটি এলাকার রবিন বিশ্বাস বলেন, “আগামী এপিল পর্যন্ত সাগরে অবস্থান করবো। তবে ঘন ঘন দুর্যোগ, বৈরী আবহাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এক সময়ে ঘণ্টা দেড়েক নৌকা চালিয়ে চাহিদামতো মাছ পেতাম। এখন সেখানে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে। বহিরাগত জেলেদের জন্য আমরা অসহায়। ওরা দিনে দুই-তিন টন মাছ শিকার করে। সেখানে আমাদের অর্জন মাত্র চার-পাঁচ মণ। সাগরে মাছ ধরা ছাড়া আমরা কিছুই করতে পারি না। তাই নিষেধাজ্ঞা আর দুর্যোগের কবলে আমরা বছরের অর্ধেক সময়ই কর্মহীন থাকি।”

পাইকগাছা উপজেলার রামনাথপুর মৎস্যজীবী ভোলানাথ বিশ্বাস বলেন, “সাগরের আবহাওয়া আগের তুলনায় অনেকটাই পাল্টে গেছে। প্রকৃতি দেখে আবহাওয়া আঁচ করা গেলেও সম্প্রতি পরিস্থিতি পাল্টে গেছে। বর্তমানে আকস্মিক সাগর উত্তাল হয়ে উঠছে। ফলে অনেক সময় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের সংকটে পড়তে হয়।”

তিনি আরও বলেন,“সমুদ্রে প্রচুর সম্পদ। কিন্তু আমরা তো কিছুই আনতে পারছি না। উল্টো জীবন নিয়ে ফিরে আসাও অনেক সময় কষ্টকর হেয়ে পড়ে। অন্য দেশের জেলেদের দাপটে টিকে থাকা দায়। ওদের এক কোটি, দেড় কোটি টাকার দামের বোট, আধুনিক জাল, মাছ ধরার সরঞ্জামের কাছে আমাদের ৫০টি নৌকাও টিকতে পারি না। আমরা মহাজনের কাছ থেকে লাখে ৩০ হাজার টাকা সুদ নিয়ে সাগরে যাই। সুদ দেবো, না লোন দেবো—তা নিয়ে চিন্তায় থাকি। তবে সরকারিভাবে সহযোগিতা পেলে আমরা দৃঢ়তার সঙ্গে টিকে থাকতে পারতাম।”

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত