কলকাতায় ‘হাওয়া’ দেখতে দর্শকের ভিড় « বাংলাখবর প্রতিদিন

কলকাতায় ‘হাওয়া’ দেখতে দর্শকের ভিড়

বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৩:১৫
বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৩:১৫
Link Copied!

দেশের ‘হাওয়া’ এখন কলকাতায় বইছে। চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সেখানকার স্থানীয় সময় বেলা ১টায় নন্দন–১ এ প্রথম প্রদর্শন হয় সিনেমাটি। বাংলাদেশি এই ছবি দেখতে বেলা পৌনে ১১টা থেকে হলের সামনে ভিড় করেছেন কলকাতার সিনেমাপ্রেমীরা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অপেক্ষারত দর্শকের ছবি। এ ছাড়া ছবির অভিনেতা চঞ্চল চৌধুরী কলকাতা থেকে ভিড়ের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায় সব বয়সের দর্শক ছবিটি দেখার জন্য হলের সামনে লাইন ধরে কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন।

বিকেল ৪টায় রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। সম্মানিত অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিকস এবং পর্যটন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।

ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন-১, ২ ও ৩-এ ২৯ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র উৎসব জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উৎসবে ‘হাসিনা অ্যা ডটার্স টেল’, ‘হাওয়া’, ‘পরাণ’ এবং ‘চিরঞ্জীব মুজিব’সহ মোট ৩৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত