নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২১টি « বাংলাখবর প্রতিদিন

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২১টি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৫:০১
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৫:০১
Link Copied!

২০২১-২২ শিক্ষাবর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট ১০৮০টি আসনের বিপরীতে ২৩ হাজার ২৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ এবং ‘সি’ তিনটি ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি ১০ হাজার আবেদন জমা পড়েছে ‘এ’ ইউনিটে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সেলিম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. সেলিম আল মামুন বলেন, “বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরপর রয়েছে ‘বি’ এবং সর্বশেষ ‘সি’ ইউনিট। ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১০ হাজার ১৭৬ জন, ‘বি’ ইউনিটে ৯ হাজার ১৪৭ জন এবং ‘সি’ ইউনিটে ৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী।”

বিজ্ঞাপন

আগামী ৭ নভেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, “২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে। যার মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।”

উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৬০টি, ‘বি’ ইউনিটে ৭০০টি এবং ‘সি’ ইউনিটে ২২০টি আসন রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত