ডেঙ্গু: চাই একটুখানি সতর্কতা « বাংলাখবর প্রতিদিন

ডেঙ্গু: চাই একটুখানি সতর্কতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৯:২৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৯:২৭
Link Copied!

এবারের ডেঙ্গু যেন আমাদের অবহেলায় দিনকে দিন বেড়েই চলছে। একদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে, ফলে মৃত্যুর সংখ্যাও নিছক কম নয়। প্রতিদিন ১-৬ জন করে সংখ্যাটি শতক ছাড়িয়ে ১৩৪ জন হয় গেছে ইতোমধ্যে।

ডেঙ্গু রোগ সম্পর্কে আমরা জানি যে, এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসজনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে সাত দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি।

আরও পড়ুন: ‘বেসামাল’ ডেঙ্গু: দেরিতে হাসপাতালে আসায় বাড়ছে মৃত্যু

বিজ্ঞাপন

আমরা দেখেছি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হেমন্তের এই অসময়ে বৃষ্টির পানিতে রাস্তা পানিতে ডুবে নদীতে পরিণত হলো! এখন মশা তো মনের সুখে চক্রবৃদ্ধিহারে বংশ বৃদ্ধি করবে। ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর বসবাস কিন্তু এই আবদ্ধ পানির আশেপাশের এলাকাসহ সারা শহর জুড়েই। নারী মশাগুলো তো তার বংশবৃদ্ধির জন্য আক্রান্ত রোগীকেও কামড় দিয়ে বাহক হিসেবে কাজ করবে। যখন সুস্থ মানুষকে কামড়াবে তখনই ছড়িয়ে দেবে ডেঙ্গু ভাইরাস। নতুন করে সুস্থ থেকে আক্রান্ত হবে মানুষ।

প্রতিকার কীভাবে?

আমি, আপনি ও আমরা যদি মশা নিধন ও ব্যক্তিগত সুরক্ষা গ্রহণ না করি – তাহলে এই মশা কামড়াবেই আর আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকবে।

বিজ্ঞাপন

* নিজের জন্য মশক নিধন কারী ক্রিম/ mosquito repellent ব্যবহার করুন।

* সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দরজা জানালা বন্ধ রাখুন এবং মশার কয়েল/স্প্রে ব্যবহার করুন।

* বাসার ধূলাবালি পরিষ্কার করে ফেলুন।

* বাসায় ডেঙ্গু রোগী থাকলে মশারি টাঙিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। কোনোভাবেই তাকে মশা কামড় দিতে না পারে খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন: নভেম্বরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ কমার আশা

* শিশু ও মহিলাদের আক্রান্তের সংখ্যা বেশি- কাজেই তাদের যাতে মশা কামড়াতে না পারে সেদিকে বিশেষ মনোযোগ দিতে হবে।

* ফুলের টব বা গাড়ির টায়ারসহ তিন দিনের বেশি সময় ধরে জমে থাকা পানি অপসারণ করে পরিষ্কার করে ফেলুন।

*আশেপাশের পাড়া প্রতিবেশীদেরকেও উৎসাহ প্রদান করুন এবং ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জানান।

* নিকটস্থ ওয়ার্ড কাউন্সিলরসহ যৌথ উদ্যোগে মশার ওষুধ ড্রেন ও অন্যান্য জায়গায় স্প্রে করার ব্যাপারে উদ্যোগ নিন।

সবাই মিলে মশার বংশবৃদ্ধির চক্র ভেঙ্গে দিতে পারলেই খুব সহজেই এই অতি সাধারণ থেকে জীবননাশকারী রোগ থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন।

লেখক: সহকারী অধ্যাপক, ভাইরোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত