ইউক্রেন-রাশিয়ার শস্যচুক্তির মেয়াদ বাড়ানোর আহ্বান « বাংলাখবর প্রতিদিন

ইউক্রেন-রাশিয়ার শস্যচুক্তির মেয়াদ বাড়ানোর আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৯:৩২
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৯:৩২
Link Copied!

রাশিয়া-ইউক্রেনের মধ্যে খাদ্য শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ‘সার্বিক প্রচেষ্টা চালাতে’ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন।

প্রাথমিক চুক্তিটি ১২০ দিন স্থায়ী হয়েছিল। কোনও পক্ষ আপত্তি না করলে আগামী ১৯ নভেম্বর চুক্তি নবায়নের নতুন মেয়াদ নির্ধারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে ডুজারিক বলেন, ‘আমরা ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভকে নবায়ন করার জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর এবং রাশিয়ার শস্য ও সার রপ্তানির ক্ষেত্রে থাকা যেকোন বাধা দ্রুত অপসারণসহ উভয় চুক্তিকে তাদের সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার আহ্বান জানাই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জগুলোকে অবমূল্যায়ন করি না, তবে আমরা জানি তারা সেগুলো অতিক্রম করতে পারবে।’

বিবৃতিতে আরও বলা হয়, সরকার, শিপিং কোম্পানি, শস্য ও সার ব্যবসায়ী এবং সারা বিশ্বের কৃষকরা ভবিষ্যতের বিষয়ে এখন স্পষ্টতা খঁজছেন।’

জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে খাদ্য শস্য চুক্তি হয়। নভেম্বরের শেষে এর মেয়াদ শেষ হয়ে যাবে। ওই সময় বলা হয়, সময় শেষ হয়ে যাওয়ার পর চুক্তির মেয়াদ আবারও বাড়ানো যাবে।

বিজ্ঞাপন

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের বলেন, মস্কো চুক্তির মেয়াদ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই রাশিয়ার রপ্তানির সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরেই বলে আসছি যে এক্ষেত্রে প্রতিবন্ধকতা একই রয়ে গেছে।’

সূত্র: বাসস

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত