বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার, ১ লাখ টাকা গুনলেন ডিলার « বাংলাখবর প্রতিদিন

বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার, ১ লাখ টাকা গুনলেন ডিলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৯:৩৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৯:৩৬
Link Copied!

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রায় ৩০০ কেজি টিসিবি পণ্য মজুদ রাখার দায়ে পরিবেশক (ডিলার) এসএম দিদার হোসেন মামুনের ১ লাখ টাকা জারিমানা করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন এ আদেশ দেয়।

এর আগে দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রামের মুদি ব্যবসায়ী পাবেলের বাড়ি থেকে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্য অনুযায়ী ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী ও ইউপি সদস্য মমিন উল্যা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জরিমানাপ্রাপ্ত মামুন রায়পুর ও রামগতি উপজেলার টিসিবির পরিবেশক। তিনি মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের বাসিন্দা।

উপজেলা প্রশাসন জানায়, পশ্চিম মান্দারী গ্রামের কুরুজি বাড়িতে পরিবেশক মামুন তার আত্মীয় মুদি ব্যবসায়ী পাবেলের ঘরে অবৈধভাবে টিসিবি পণ্য রেখেছিল। বিষয়টি স্থানীয়রা এনএসআইকে জানায়। পরে তাদের তথ্যমতে সদরের ইউএনও ইমরান হোসেন ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ২০০ কেজি ডাল, ৪০ কেজি চিনি ও ৬২ লিটার তেল উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্য রামগতি উপজেলায় পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টিসিবি পরিবেশক মামুনের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার টিসিবি পরিবেশকের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী বলেন, অবৈধভাবে মামুন তার আত্মীয়ের বাড়িতে টিসিবি পণ্য মজুদ রেখেছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মজুদকৃত পণ্য উদ্ধার করা হয়। পরে মামুনের ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

প্রতিনিধি/একেবি

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত