রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাঃ সভা অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাঃ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২২ | ৫:১৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২২ | ৫:১৫
Link Copied!
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাঃ সভা অনুষ্ঠিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যে ৭ টায় রাজশাহী মহানগরীতে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এবং বরেন্দ্র টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক তোফায়েল হোসেন। সঞ্চালনা করেন সদস্য সচিব এবং বাংলার জনপদের সিনিয়র রিপোর্টার জাহিদ হাসান সাব্বির।

রাজশাহী সাংবাদিক ফোরামের’ ১১ সদস্য বিশিষ্ট কমিটির সাধারণ সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব সারাবেলার খবরের প্রতিবেদক আরিফ খান হ্যাপি, সদস্য গ্রামীণ নিউজ ২৪ টিভি ডটকমের জেলা প্রতিনিধি মানিক হোসেন, দৈনিক উপচার পত্রিকার প্রতিবেদক সোনিয়া খাতুন।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম বার্তার রাজশাহী ব্যুরো প্রধান হাসান মৃধা, সনি বাংলা টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আরিফুল হক রনি, পল্লী বার্তার রাজশাহী জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, প্রসঙ্গ নিউজের স্টাফ রিপোর্টার জয় খ্রিস্টফার বিশ্বাস, দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদের ওমর আলী, ক্যামেরা পার্সন মোঃ টিটু, ফক্স নিউজ বিডির বার্তা সম্পাদক কামরুল ইসলাম সহ আরও অনেকে।

উল্লেখ্য, ৫ অক্টোবর বুধবার রাজশাহীতে তরুন-উদীয়মান সাংবাদিকদের একতা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম’ নামের একটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনটির অর্ধশতাধিক সদস্যদের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে আলোচনা সাপেক্ষে ১১ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠিত হয়।

আহ্বায়ক কমিটি গঠনের দিন থেকে ৯০ কার্যদিবসের মধ্যে রাজশাহীতে কর্মরত সকল তরুণ ও উদীয়মান সাংবাদিকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রস্তুত এবং নতুন সদস্যদের তথ্য হালনাগাদ সহ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম পরিচালনার দায়িত্ব পালন করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত