উলিপুরে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ « বাংলাখবর প্রতিদিন

উলিপুরে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২২ | ৬:১৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২২ | ৬:১৬
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ৩নং ওয়ার্ড পোদ্দারপাড়া গ্রামের মৃত ছানছার আলীর পুত্র মোঃ ছক্কু মিয়া (৫৫), ছফর আলীর পুত্র মোঃ আশরাফুল আলম (৩৫), মৃত আজিজল হকের পুত্র মোঃ শাহাব উদ্দিন (৪১), আলমাছ হোসেনের পুত্র মোঃ রেজাউল করিম (৩২), আব্দুল মজিদের পুত্র ছক্কু মিয়া (৩৬) এবং একই ইউনিয়নের খোয়াজ খামার গ্রামের মৃত কেছের আলীর পুত্র মোঃ দবির আলী (৬২)।
পুলিশ জানায়, গতশুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই আতিকুজ্জামান, তাজ উদ্দিন, এএসআই আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ধামশ্রেনী ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ছক্কু মিয়ার বসতবাড়ীর দক্ষিন দুয়ারী চৌচালা টিনের ঘরের ভিতর জুয়া খেলা অবস্থায় ৬ জুয়ারুকে আটক করা হয়। আটককৃতরা ছক্কু মিয়ার বসতবাড়ীর ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জুয়া খেলার স্থান হিসেবে ব্যবহার করিয়া আসছিলো। শনিবার (৫ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত