কারাগারে বসে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ « বাংলাখবর প্রতিদিন

কারাগারে বসে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৬:৩১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৬:৩১
Link Copied!
কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিলেন আরাফাত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জয়পুরহাট জেলা কারাগারে বসে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এক শিক্ষার্থী। রোববার (৬ নভেম্বর) দুপুরে কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীর নাম আরাফাত রহমান।
তিনি পাঁচবিবি উপজেলার বাসিন্দা। তিনি মহীপুর হাজি মহসীন সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। আরাফাত চলতি বছরের জুলাই মাসের ২৭ তারিখ থেকে নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছেন।
জেলার হানিফ আহমেদ বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কারাগারে শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষার্থী আরাফাত নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছেন। কারাগারে বসে যাতে পড়াশুনা করতে পারে সেই জন্য কয়েক দিন আগে তাকে পাঠ্যবই দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শকসহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা) শাইখা সুলতানা জানান,
জয়পুরহাট জেলায় এবার ৮ হাজার ৯০০ এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে এক পরীক্ষার্থী কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত