হাত নেই পা দিয়ে লিখে আলিম পরীক্ষা দিচ্ছেন হাবিব « বাংলাখবর প্রতিদিন

হাত নেই পা দিয়ে লিখে আলিম পরীক্ষা দিচ্ছেন হাবিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৭:৫৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৭:৫৬
Link Copied!
হাত নেই পা দিয়ে লিখে আলিম পরীক্ষা দিচ্ছেন হাবিব -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শারীরিক প্রতিবন্ধকতাও আটকে রাখতে পারেনি হাবিবের মেধাকে। হাত না থাকার পরও পা দিয়ে লিখেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবারের আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন।

প্রতিবন্ধী মো. হাবিবুর রহমান (১৯) রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হেমায়েত খালী গ্রামের কৃষক মো. আ. সামাদের একমাত্র ছেলে পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে হাবিব তৃতীয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অদম্য মেধাবী হাবিবুর রহমানের দুই হাত নেই। তিনি প্রথমে তার গ্রামের হেমায়েত খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে ২০১৫ সালে পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪ পয়েন্ট ৬৩ নাম্বার নিয়ে জেএসসি পরীক্ষায় পাশ করে। এরপর ২০১৮ সালে দাখিল পরীক্ষায় ৪ পয়েন্ট ৬১ নাম্বার নিয়ে পাশ করে। এবার একই মাদ্রাসা থেকে পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা (কেন্দ্রে) আলিম পরীক্ষায় অংশ নেন।

বিজ্ঞাপন

হাবিবুর রহমানের বড় দুলাভাই (ভগ্নিপতি) আনোয়ার হোসেন বলেন, হাবিব জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। তার মধ্যে অনেক প্রতিভা এবং আত্মবিশ্বাস রয়েছে। সে ভবিষ্যতে ভালো কিছু করতে চায়।

এবিষয়ে পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও আলিম পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওয়াবুল্লাহ ইব্রাহিম বলেন, জন্মগত শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান আমার তত্ত্বাবধানে এই কেন্দ্রেই জেএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছে, ও চলমান আলিম পরীক্ষা দিচ্ছে। শুনেছি সে অতিদরিদ্র পরিবারের সন্তান। সাহায্য সহযোগিতা পেলে হয়তো সে আরো অনেক দূর এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত