সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে :আ, স, রব! « বাংলাখবর প্রতিদিন

সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে :আ, স, রব!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৮:৫৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৮:৫৭
Link Copied!
সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে :আ, স, রব! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, জনগণ মাঠে নেমেছে। চালের বস্তা, পলিথিন, ডাল-আলু নিয়ে জনসভায় যাচ্ছে।

এটা জনযুদ্ধের সূচনা। এটা অস্ত্রবিহীন জনগণের যুদ্ধ।
এ যুদ্ধে আমাদের জিততে হবে। এ লড়াই গরিব মানুষের লড়াই।

এ লড়াই অংশীদারিত্বে গণতন্ত্রের লড়াই। লড়াই করবো একসঙ্গে খাব একসঙ্গে। এ সংবিধান কোনো কাজে আসবে না, এ পার্লামেন্টকে বাতিল করতে হবে। এ পার্লামেন্ট দুর্নীতিকে সমর্থন করে অন্যায়কে সমর্থ করে।
রোববার (৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের ভাষানী মিলনায়তনে জেএসডির সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারের দায়িত্বহীন ও কাণ্ডজ্ঞানহীন পরিকল্পনা দেশে দুর্দশা ডেকে এনেছে। আজকে আমাদের রিজার্ভ নেই, খাদ্য কেনার টাকা নেই। বিদ্যুৎ নেই, বেকারত্ব ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে নীরব একটি দুর্ভিক্ষ চলছে। মানুষ বাঁচানোর দায়িত্ব সরকারের নেই। তিন বছর পর দুর্ভিক্ষ আসবে। টাকা থাকবে কিন্তু খাবার পাবেন না। ৭৪ সালেও একই অবস্থা হয়েছিল।
ভোট জালিয়াতির জন্য ইভিএম কেনা হচ্ছে উল্লেখ করে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, যে দেশে বৈদিশেক মুদ্রা নেই সেখানে কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে ইভিএম কেনার দরকার কি? তারা তো ক্ষমতায় থাকবে না? তখন ইভিএমের টাকা পরিশোধ করবে কে? এই সরকারের অধিনে তো কোনো নির্বাচন হবে না।
জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেএসডি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার, কার্যকারী সভাপতি সিরাজ মিয়া, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানিয়া রব, কার্যকারী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম শামছুল আলম নিক্সন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌফিকুজ্জামান পিরাছা প্রমুখ।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত