
গোল্ডেন মনিরের জামিন স্থগিত
ডেস্ক নিউজ
গোল্ডেন মনিরের জামিন স্থগিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাষ্ট্রপক্ষের আবেদনে মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত। বুধবার (২ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বারজজ আদালত এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান বলেন, রোববার চেম্বার আদালতে এ আবেদেনের ওপর শুনানি হবে। গত ৩১ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ গোল্ডেন মনিরকে জামিন দিয়েছিলেন। মনির মূলত একজন হুন্ডি ব্যবসায়ী ও স্বর্ণের চোরাকারবারি। এ থেকেই মনির পরিচিতি পান ‘গোল্ডেন মনির’ হিসেবে। তার বাসা থেকে সোনা, বিদেশি পিস্তল, মদ, বৈদেশিক মুদ্রা, নগদ টাকা ও অনুমোদনহীন গাড়ির জব্ধ করা হয়। পরে র্যাব বাদী হয়ে মনিরের বিরুদ্ধে অস্ত্র, বিশেষ ক্ষমতা ও মাদক আইনে ৩টি মামলা করেন মনির। গত বছরের ২০ জানুয়ারি অস্ত্র ও মাদক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে অস্ত্র মামলায় ওই বছরেরই ২৩ আগস্ট অভিযোগ গঠন করে আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। এ মামলায় বিচারিক আদালতে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ৩১ অক্টোবর হাইকোর্ট তাকে জামিন দেন।


