চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা « বাংলাখবর প্রতিদিন

চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ৬:০৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ৬:০৯
Link Copied!
চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মানিক হোসেনকে আটক করেছে পুলিশ। রোববার (৬ নভেম্বর) রাতে বাড়ির পাশের ডোবা থেকে পরিবারের সদস্যরা তার উদ্ধার করে।

জানা যায়, উপজেলার কাদরা গ্রামের মিয়া বাড়ির প্রবাসী সাহাদাত হোসেনের ছোট মেয়ে কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী তানহা আক্তার নাদিয়ার (৮) লাশ উদ্ধার করা হয়। পার্শ্ববর্তী পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে শাহরাস্তি থানার পুলিশ গিয়ে গভীর রাতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে খেড়িহর গ্রামের আব্দুল কাদেরের ছেলে এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত মানিক হোসেনকে আটক করে।

নাদিয়ার মা তাছলিমা আক্তার জানান, বিকালে স্কুল থেকে বাড়ি এসে আমার মেয়ে খেলতে যায়। খেলা শেষে সন্ধ্যা হয়ে গেলে নাদিয়া বাসায় না আসলে আমরা খোঁজাখুঁজি করতে থাকি। এক পর্যায়ে রাতে বাড়ির বাগানের পাশের ডোবা থেকে নাদিয়াকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এলাকার ছিঁচকে চোর হিসেবে মানিকের পরিচিতি রয়েছে। নাদিয়া মাঝে মাঝে তাকে চোর বলে ডাকতো এই ক্ষোভের কারণেই তাকে ধর্ষণ করে এবং চিৎকার দেওয়ায় তাকে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান বলেন, নাদিয়ার লাশ উদ্ধারের পর অভিযুক্ত মানিক হোসেনকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহ আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে ঘটনার সত্যতা স্বীকার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামি মানিক হোসেনকে কোর্টে চালান করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত