নাগেশ্বরী রায়গঞ্জ সেতুর উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

নাগেশ্বরী রায়গঞ্জ সেতুর উদ্বোধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ১১:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ১১:৩৫
Link Copied!
নাগেশ্বরী রায়গঞ্জ সেতুর উদ্বোধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সারাদেশের ১০০টি সেতুর সাথে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ সেতুরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । আজ সোমবার সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা সড়ক বিভাগ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর সড়কের রায়গঞ্জ বাজার এলাকায় অবস্থিত রায়গঞ্জ সেতুর ভার্চুয়ালী উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরম্নল ইসলাম, নাগেশ্বরী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারজানা জাহান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসানসহ স্থানীয় ব্যক্তিবর্গ ।
সেতুটির দৈর্ঘ ৯৫ মিটার এবং প্রস্থ ৭.৩ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩ কোটি ৬৫ লাখ টাকা। ২০১৯ সালে কাজ শুরু হয়ে ২০২১ সালে কাজ শেষ হয়।
নাগেশ্বরী উপজেলার উপর দিয়ে প্রবাহিত ফুলকমোর নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত সেতুর পাশে এই সেতু নির্মাণ করা হয়।

বিজ্ঞাপন

সেতুটি নির্মাণের ফলে সোনাহাট স্থলবন্দরের পন্য পরিবহন সহজ হবে এবং এর সুবিধা ভোগ করবেন জেলার মানুষ।

কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, সেতুটি কুড়িগ্রাম-সোনাহাট জাতীয় মহাসড়কের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায়। সেখানে ব্রিটিশ আমলের সেতুটি জরাজীর্ণ হয়ে পড়লে তার পাশ ঘেষে নতুন সেতুটি নির্মাণ করা হয় । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে দেশের ১০০টি সেতুর সাথে এই সেতুটিরও উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত