উজিরপুরে তুচ্ছ ঘটনায় হামলার শিকার ৮ মাসের শিশু ও তার মা « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে তুচ্ছ ঘটনায় হামলার শিকার ৮ মাসের শিশু ও তার মা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১১:৫৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১১:৫৬
Link Copied!
উজিরপুরে তুচ্ছ ঘটনায় হামলার শিকার ৮ মাসের শিশু ও তার মা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাসির শরীফ, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৮ মাস বয়সী শিশু ও তার মা গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার পশ্চিম শোলক গ্ৰামের আব্বাস আলী প্যাদার সাথে তার ভাই আক্কাস আলীর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে আব্বাস আলীর রোপিত গাছের সুপারী জোর পূর্বক পেড়ে নিয়ে যায় তার ভাই আক্কাস আলী। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুর ২টায় আব্বাস বাড়িতে না থাকার সুযোগে বসত ঘরে ঢুকে প্রতিপক্ষ আক্কাস আলী ও তার ছেলে রাহাদ,স্ত্রী রিনা বেগম মিলে প্রকাশ্যে আব্বাস আলীর স্ত্রী সাবিনা বেগমের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং কোলে থাকা ৮ মাস বয়সী অবুঝ শিশু আবুবকরের মাথায়ও আঘাত প্রাপ্ত হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত অবুঝ শিশু ও তার মা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আহত’র স্বামী আব্বাস আলী বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। আহত’র স্বামী আব্বাস আলী জানান আমার জমিজমা আত্মসাত করার জন্য আমার ভাইয়ের স্বপরিবার মিলে আমার স্ত্রী ও অবুঝ সন্তানকে পিটিয়ে আহত করেছে। এমনকি ইতিপূর্বে আমাকে পিটিয়ে মানসিক ভারসাম্যহীন করেছিল। দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ্য হয়েছি। এ ব্যাপারে অভিযুক্ত আক্কাস আলী প্যাদা জানান উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা সংঘটিত হয়েছে। বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা চলছে। উজিরপুর মডেল থানার এ,এস,আই রাজিব দাস সনেট জানান উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত পূর্বক পরবর্তীতে ব্যবস্হা গ্রহণ করা হবে। এস,আই মাজেদুল জানান উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত