এক বোয়ালের দাম ৩৬ হাজার টাকা « বাংলাখবর প্রতিদিন

এক বোয়ালের দাম ৩৬ হাজার টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৩:২৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৩:২৩
Link Copied!
এক বোয়ালের দাম ৩৬ হাজার টাকা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের অদূরে জেলে শাহিন হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে বোয়ালটি ৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জেলে শাহিন হালদার জানান, মঙ্গলবার খুব ভোরে তিনি তার কয়েকজন সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকারে বের হন। ৭নং ফেরিঘাট এলাকার অদূরে জাল ফেলেন। এর পর ভোর ৬টার দিকে হঠাৎ জালে ধাক্কা লাগে। তখন তিনি বুঝতে পারেন জালে বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে সবাই মিলে জাল তুলে দেখতে পান বড় একটি বোয়াল আটকে রয়েছে।

পরে মাছটি তিনি বিক্রির জন্য দৌলতদিয়ার রওশনের মৎস্য আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় স্থানীয় ব্যবসায়ী চান্দু মোল্লা কিনে নেন।

বিজ্ঞাপন

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার বোয়াল মাছের অনেক চাহিদা। তাই যখন শুনতে পেলাম রওশনের আড়তে বড় বোয়াল উঠেছে তখন আর দেরি না করে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দামে মাছটি কিনেছি। এখন মাছটি বিক্রির জন্য মুঠোফোনে বড় বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করছি। কেজি প্রতি ১০০ টাকা লাভ হলে মাছটি বিক্রি করব।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান বলেন, পদ্মায় পানি কমে যাওয়ায় এখন বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে। জেলেরা পদ্মায় আশানুরূপ ইলিশ না পেলেও এখন তাদের জালে বড় মাছ আটকা পড়ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত